নির্ভীক বাংলা:*ওন্দার নন্দনপুর গ্রামে বিজেপি নেতার দোকানে ও বাড়িতে হামলা, দোকান ভাঙচুর ও লুঠপাটের পাশাপাশি বাড়িতে পেট্রল ঢেলে ঘুমন্ত অবস্থায় বিজেপি নেতার পরিবারকে খুনের চেষ্টা, অভিযোগের তীর তৃনমূলের দিকে*
বাঁকুড়া: ওন্দার নন্দনপুর এলাকায় এক বিজেপি নেতার দোকান ও বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃনমূলের বিরুদ্ধে। গতকাল গভীর রাতে তাপস বারিক নামের ওই বিজেপি নেতার ওষুধের দোকানে ব্যপক ভাঙচুর ও লুঠপাটের পাশাপাশি তাঁর বাড়ির বাইরের দিকে শিকল তুলে বাড়িতে পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। কোনোক্রমে প্রাণে বাঁচেন বিজেপির ওই নেতার পরিবার। তৃনমূলের দাবি এই ঘটনায় তৃনমূলের কোনো যোগ নেই। এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দের কারনে কিনা তা খতিয়ে দেখবে প্রশাসন।
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাঁকুড়ার ওন্দায় শাসক বিরোধী দ্বন্দে উত্তপ্ত হচ্ছে এলাকা। এবার ওন্দা বিধানসভা এলাকার নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামের বিজেপির শক্তিপ্রমূখ তথা বিজেপির সোস্যাল মিডিয়া সেলের নেতা তাপস বারিকের উপর আক্রমণের ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল এলাকায় বিজেপির কর্মী সম্মেলন সেরে গভীর রাতে নিজের বাড়িতে ফেরেন বিজেপির ওই নেতা। অভিযোগ বিজেপির ওই নেতাকে চোখে চোখে রেখেছিল দুস্কৃতিরা। তাপস বারিক বাড়িতে ঢুকতেই গ্রামেই থাকা তাঁর ওষুধের দোকানে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর ও লুঠপাট ভালায় দুস্কৃতিরা। পরে তাপস বারিকের বাড়িতেও হানা দেয় দুস্কৃতিরা। বাড়ির বাইরের দরজার শিকল তুলে তারা পেট্রল ছিটিয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে কোনোক্রমে গ্রামবাসীদের সহযোগিতায় প্রাণে বাঁচেন তাপস বারিক ও তাঁর পরিবার। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার দাবি তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা তাপস বারিক ও তাঁর পরিবারকে জ্বলন্ত জ্বালিয়ে প্রাণে মেরে ফেলতেই এই পরিকল্পনা করেছিল। অভিযোগ উড়িয়ে তৃনমূল এই ঘটনার পিছনে বিজেপির গোষ্ঠীদ্বন্দের দিকেই ইঙ্গিত করেছে।
বাইট :- অমর নাথ শাখা ( বিজেপি বিধায়ক, ওন্দা)
বাইট :- অভিরূপ খাঁ ( ওন্দা পঞ্চায়েত সমিতির সভাপতি)




