ভিডিও

ভিন রাজ্য থেকে দুর্গাপুরে গাঁজা পাচারের ছক ভেস্তে দিল পুলিশ

নির্ভীক বাংলা:
দুর্গাপুর কোক ওভেন থানার পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ গ্রেপ্তার চারজন। বুধবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তি এলাকায় অভিযান চালিয়ে তিন মহিলা ও এক পুরুষকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে মোট ৩১ কেজি ৯২ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। ধৃতরা হল উড়িষ্যার বাসিন্দা অনিতা ধুনিয়া, ঝাড়খণ্ডের বাসিন্দা রোস নীলিমা টিগ্গা, সুন্দরী কুমারী ও মুকেশ সিং। ঝাড়খণ্ড থেকে বাসে করে গাঁজা এনে দুর্গাপুরে সরবরাহের পরিকল্পনা ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ট্রলি ব্যাগ ও অন্যান্য লাগেজের ভিতর লুকিয়ে রাখা অবস্থায় মাদক উদ্ধার করা হয়। পুলিশের দাবি, এটি একটি সক্রিয় আন্তঃরাজ্য মাদক চক্রের অংশ। বৃহস্পতিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

TAGS

সম্পর্কিত খবর