।
নির্ভীক বাংলা:আশা কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে বিগত একমাস ধরে কর্মবিরতি চলছে ২১ তারিখ কলকাতার স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য আধিকারিকদের সাথে দেখা করতে গেলে রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের বাধা দেওয়া হয় এবং কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে আশাকর্মীদের হেনস্তা করা হয়। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শিল্পাঞ্চলের আশাকর্মীরা সিটি বাস স্ট্যান্ড থেকে বুধবার কলকাতার স্বাস্থ্য ভবনে আশা কর্মীদের হেনস্তা করার প্রতিবাদে একটা ধিক্কার মিছিল বার করে। এক আশা কর্মী জানান তাদের দাবি মাসিক ১৫ হাজার টাকা দিতে হবে কিন্তু মূখ্যমন্ত্রী তাদের দাবি মানছেন না তিনি তাদের পয়সা না দিয়ে লক্ষীর ভান্ডার সহ বিভিন্ন ভাতা দিচ্ছেন আগামী দিনে তাদের দাবি না মানলে রাজ্যের ৮৫ হাজার আশা কর্মী ২৬ এর নির্বাচন বয়কট করবেন।




