শ্যাম দাস আসানসোল
আসানসোল জামুরিয়া:—- 24 ঘন্টার মধ্যেই খুনের ঘটনার কিনারা করলো জামুরিয়া থানার পুলিশ।এই ঘটনায় নিহতের স্ত্রী সহ দুইজনকে গ্রেফতার করল পুলিশ।প্রসঙ্গত সোমবার জামুরিয়া থানার পরিহারপুরে সঞ্জিত বাউরি নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল।মৃতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছিল।পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।তদন্তে নেমে পুলিশ এক মহিলা সহ দুইজনকে গ্রেফতার করেছে।ধৃতদের নাম মৌসুমি বাউরি এবং অরিবান বাউরি।পুলিশি জেরায় ধৃতরা খুনের কথা স্বীকার করেছে।
বাইট, DC সেন্টাল ধ্রুব দাস





