Nirbhik Bangla
जीवन शैली

কুলটিতে হোলির দিন মারধরের শিকার যুবকের মৃত্যু, থানার সামনে দেহ রেখে বিক্ষোভ

আসানসোল: হোলির দিন মারধরের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল কুলটির বাবুপাড়া এলাকার বাসিন্দা ভগবান ওঝা ওরফে বিনয় (৩৮)-এর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ...

Abdul Haque
Abdul Haque
27 जून 2026 को 07:36 am बजे
WhatsApp
কুলটিতে হোলির দিন মারধরের শিকার যুবকের মৃত্যু, থানার সামনে দেহ রেখে বিক্ষোভ
अमनसोल : कुलगिरबुपारा इलाके के निवासी भगवान ओजा उर्फ ​​बिन अति (38 बा) की होली के दिन हुई मारपीट में चोट लगने से मौत हो गयी. इस घटना से इलाके में तनाव का माहौल है|निर्भीक बांग्ला फोटो

আসানসোল: হোলির দিন মারধরের ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল কুলটির বাবুপাড়া এলাকার বাসিন্দা ভগবান ওঝা ওরফে বিনয় (৩৮)-এর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, হোলির দিন কুলটি থানার বহাল এলাকায় ভগবান ওঝাকে কয়েকজন ব্যক্তি ব্যাপক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে আসানসোলের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দীর্ঘক্ষণ চিকিৎসার পরেও অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। সোমবার আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ কুলটি থানার সামনে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। এরপর পরিবার, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা দেহ থানার সামনে রেখে বিক্ষোভ দেখান এবং কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করেন। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। পরিবারের অভিযোগ, বহাল এলাকার তিনজন ব্যক্তি ভগবান ওঝাকে মারধর করেন, যার জেরেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কুলটিতে হোলির দিন মারধরের শিকার যুবকের মৃত্যু, থানার সামনে দেহ রেখে বিক্ষোভ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা