নির্ভীক বাংলা,শ্যাম দাস, আসানসোল সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া মোড়ে শনিবার সকালে ইসিএলের কয়লাবাহী একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হলেন এক স্কুটি আরোহী যুবতী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভারী যানবাহনের চলাচল সংক্রান্ত ‘নো-এন্ট্রি’ নীতির পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহত যুবতীর নাম মমতা প্যাটেল (২৮)। তিনি রূপনারায়ণপুরের সীমান্তপল্লী এলাকার বাসিন্দা। শনিবার সকালে স্কুটি নিয়ে আসানসোল থেকে রূপনারায়ণপুরের দিকে যাওয়ার সময় দেন্দুয়া মোড়ের কাছে দুর্ঘটনার কবলে পড়েন। অভিযোগ, ইসিএলের একটি কয়লাবাহী ডাম্পার বনজেমারি কোলিয়ারির সাইডিংয়ে কয়লা খালি করতে যাওয়ার পথে হঠাৎ ডানদিকে মোড় নেয়। সেই সময় স্কুটি আরোহী মমতা প্যাটেল ডাম্পারের ডানদিকের চাকার নিচে চাপা পড়ে যান। দুর্ঘটনায় তাঁর বাম পায়ে গুরুতর আঘাত লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সালানপুর থানার পুলিশ ও কুলটি ট্রাফিক গার্ডের কর্মীরা। আহত যুবতীকে উদ্ধার করে আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ডাম্পারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। তবে পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনার জেরে কিছু সময়ের জন্য ইসিএলের কয়লাবাহী ডাম্পার চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাঁদের অভিযোগ, অতীতে সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে সকালবেলায় ভারী কয়লাবাহী যানবাহনের চলাচলের ওপর ‘নো-এন্ট্রি’ জারি ছিল। পরে সেই নিয়ম শিথিল করায় ব্যস্ত সময়ে রাস্তায় ডাম্পারের সংখ্যা বেড়েছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। বিজেপির মণ্ডল-৪ সভাপতি চিন্ময় তেওয়ারী বলেন, “এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আহত যুবতীর উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আজকের দুর্ঘটনা প্রমাণ করে যে আগের নো-এন্ট্রি সময়সীমা সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কার্যকর ছিল।” ঘটনার পর প্রশাসনের কাছে ব্যস্ত রাস্তায় কয়লাবাহী ভারী যানবাহনের চলাচলের ওপর আরও কড়া নিয়ন্ত্রণ আরোপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
जीवन शैली
ईसीएल के कोयला ले जाने वाले डंपर की चपेट में आने से घायल हुई स्कूटी चालक युवती को लेकर 'नो-एंट्री' नीति को लेकर आक्रोश है
निर्भीक बांग्ला, श्याम दास, आसनसोल सालानपुर थाना क्षेत्र के देंदुआ मोड़ पर शनिवार सुबह ईसीएल के कोयला लaden एक डंपर की चपेट में आने से एक स्कूटी सवार युवती गंभीर रूप से घायल हो गई। घटना को लेकर...

निर्भीक बांग्ला, श्याम दास, आसनसोल सालानपुर थाना क्षेत्र के देंदुआ मोड़ पर शनिवार सुबह ईसीएल के कोयला लaden एक डंपर की च — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो
