নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার বারাবনির পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের গৌরবাজার আদিবাসী পাড়ার ৩৫ বছর বয়সি এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই ওই যুবকের মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত থেকেই ওই যুবকের বমি ও পায়খানা শুরু হয়। রবিবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে চোরা কাটাইডাঙ্গা হাসপাতালে নিয়ে যান। অভিযোগ, হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসক কিছু ওষুধ দিয়ে তাঁকে ছেড়ে দেন। কিন্তু হাসপাতালের বারান্দা থেকে নিচে নামতেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের সদস্যদের। ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ক্ষোভ দেখা দেয়। এ বিষয়ে মিতার বৌদি ও অরিজিৎ রায় জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ঘটনার খবর পেয়ে Barabani Police Station-এর পুলিশ হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছে।
जीवन शैली
বারাবনিতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের
নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল: পশ্চিম বর্ধমান জেলার বারাবনির পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের গৌরবাজার আদিবাসী পাড়ার ৩৫ বছর বয়সি এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছ...

निर्भीक बांग्ला, श्याम दास, आसनसोल:
पश्चिम बर्दवान जिले के बाराबनी के पनुरिया ग्राम पंचायत के गौरबाजार आदिवासी मोहल्ले का 35 वर्षीय युवक।|निर्भीक बांग्ला फोटो
