Nirbhik Bangla
आसनसोल

অন্ডালে পুকুর থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নির্ভীক বাংলা, আসানসোল : অন্ডাল এলাকায় চাঞ্চল্য ছড়াল এক মর্মান্তিক ঘটনায়। স্থানীয় মুছবাঁধ পুকুর থেকে উদ্ধার হল এক নিখোঁজ যুবকের মৃতদেহ। মৃতের নাম রবি ঘোষ (৩৫)। তিনি গতকাল দুপুর থেক...

Abdul Haque
Abdul Haque
21 जुलाई 2026 को 03:36 pm बजे
WhatsApp
অন্ডালে পুকুর থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
निडर बंगाली, आसनसोल: अंडाल इलाके में दुखद घटना घटी. एक बेरोजगार युवक का शव स्थानीय तालाब से बरामद किया गया। मृतक का नाम रॉब है|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, আসানসোল : অন্ডাল এলাকায় চাঞ্চল্য ছড়াল এক মর্মান্তিক ঘটনায়। স্থানীয় মুছবাঁধ পুকুর থেকে উদ্ধার হল এক নিখোঁজ যুবকের মৃতদেহ। মৃতের নাম রবি ঘোষ (৩৫)। তিনি গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, রবি ঘোষ বিধাননগর এলাকার বাসিন্দা। তিনি অন্ডালের ঘোষপাড়ায় শ্বশুরবাড়িতে এসেছিলেন। অভিযোগ, গতকাল দুপুরে তিনি মদ্যপ অবস্থায় পুকুরে স্নান করতে নামেন এবং এরপর থেকেই নিখোঁজ হয়ে যান। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি চালানো হলেও কোনো সন্ধান মেলেনি। আজ ভোর প্রায় ৫টা নাগাদ স্থানীয় বাসিন্দারা পুকুরের জলে একটি দেহ ভাসতে দেখেন। খবর দেওয়া হয় অন্ডাল থানার পুলিশ-কে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মদ্যপ অবস্থায় জলে নামার ফলেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয়দের মধ্যে শোক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
অন্ডালে পুকুর থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য | Nirbhik Bangla | নির্ভীক বাংলা