নির্ভীক বাংলা ,পুরুলিয়া: প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের ফরটি কোয়ার্টার সংলগ্ন এলাকায় পুরসভা পরিচালিত একটি প্রায় ৬০ ফুট উঁচু জল ট্যাঙ্কে উঠে পড়েন তিনি। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টার পর এক স্থানীয় সাংবাদিকের উদ্যোগে উদ্ধার করা হয় ওই যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টামনা থানার অন্তর্গত এক গ্রামের বাসিন্দা ওই যুবক দীর্ঘদিন ধরে এক যুবতীর সঙ্গে সম্পর্কে জড়িত ছিলেন। সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং আত্মহত্যার উদ্দেশ্যে জল ট্যাঙ্কে উঠে বসেন। ঘটনার খবর পেয়ে টামনা থানার পুলিশ, দমকল বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে যুবকটি তার প্রেমিকাকে ঘটনাস্থলে আনার দাবি জানিয়ে নিচে নামতে অস্বীকার করেন। এই পরিস্থিতিতে উপস্থিত স্থানীয় সাংবাদিক আসিফ আনসারী যুবকের পরিবারের সঙ্গে কথা বলে উদ্যোগ নেন। যুবকের সঙ্গে একাধিকবার ফোনে কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করেন তিনি। পরে নিজের ঝুঁকি নিয়ে জল ট্যাঙ্কে উঠে সরাসরি কথা বলে যুবককে নিচে নামতে রাজি করান। এরপর বিপর্যয় মোকাবিলা দলের সহায়তায় যুবককে নিরাপদে নামানো হয়। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার পর যুবকের পরিবার সাংবাদিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের পক্ষ থেকেও তার সাহসিকতার প্রশংসা করা হয়েছে।
राज्य
ভালোবাসার টানে আত্মহত্যার চেষ্টা, সাংবাদিকের তৎপরতায় প্রাণে বাঁচল যুবক
নির্ভীক বাংলা ,পুরুলিয়া: প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবক। পুরুলিয়া শহরের ৬ নম্বর ওয়ার্ডের ফরটি কোয়ার্টার সংলগ্ন এলাকায় পুরসভা পরিচালিত একটি প্রায় ৬...

निडर बंगाली, पुरुलिया: प्यार की जुदाई स्वीकार न कर पाने पर एक युवक ने आत्महत्या करने की कोशिश की. वहाँ लगभग 6 हैं…|निर्भीक बांग्ला फोटो
