Nirbhik Bangla
राज्य

ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা, টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগ

নির্ভীক বাংলা,দক্ষিণ ২৪ পরগনা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হল বঙ্গব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা। স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় র...

Abdul Haque
Abdul Haque
3 जुलाई 2026 को 09:36 pm बजे
WhatsApp
ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা, টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগ
निडर बंगाली, दक्षिण 24 परगना: पवित्र ईद-उल-फितर के अवसर पर, टेकपैन ग्रुप द्वारा शहरव्यापी कुरान प्रतियोगिता का आयोजन किया गया है। स्थानीय ईद|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দক্ষিণ ২৪ পরগনা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হল বঙ্গব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা। স্থানীয় ঈদগাহ মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় কুরআন শরীফের ১–১০, ১১–২০ এবং ২১–৩০ পারা থেকে তেলাওয়াতের ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়। অংশগ্রহণকারীদের আধার কার্ড ও ফোন নম্বর জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হয় এবং প্রতিযোগিতার আগে অনলাইনে পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয়। বিচারকের আসনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্বারী সাহেবগণ, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ক্বারী আফজাল সাহেব, সৈয়দ লাবিব আবান সাহেব এবং ক্বারী আব্দুর রহিম সাহেব। এছাড়াও এলাকার সম্মানীয় উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন হাফেজ মোঃ শামসুর রহমান মোল্লা (ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা)। দ্বিতীয় স্থান অর্জন করেন হাফেজ মোঃ জুবায়ের সরদার, তৃতীয় হন হাফেজ মোঃ ইলিয়াস শেখ (মালদা) এবং চতুর্থ স্থান পান হাফেজ মোঃ আসিম ইমতিয়াজ। পুরস্কার হিসেবে প্রথম চারজনকে যথাক্রমে ২০,০০০ টাকা, ১৫,০০০ টাকা, ১০,০০০ টাকা ও ৭,০০০ টাকা প্রদান করা হয়। এছাড়াও প্রতিটি প্রতিযোগীকে একটি করে স্মার্ট ওয়াচ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মাওলানা মুকাদ্দিস ইসলাম

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা, টেকপাঁজা যুব বৃন্দের উদ্যোগ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা