Nirbhik Bangla
राज्य

জয়েন্ট বিডিওর গাড়িতে আগুন, ‘যুবসাথী’ ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা লাউদোহায়

দুর্গাপুর, লাউদোহা: দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জয়েন্ট বিডিওর গাড়িতে আগুন ও ‘যুবসাথী’ প্রকল্পের ফ্লেক্স ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, সঞ্জয় মন্ডল, ...

Abdul Haque
Abdul Haque
15 जून 2026 को 01:36 pm बजे
WhatsApp
জয়েন্ট বিডিওর গাড়িতে আগুন, ‘যুবসাথী’ ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা লাউদোহায়
दुर्गापुर, लाउदोहा: दुर्गापुर-फरीदपुर ब्लॉक के चंचमंथ चारपाल क्षेत्र और 'यूब जी' परियोजना के संयुक्त वाणिज्यिक वाहन में आग लग गई।|निर्भीक बांग्ला फोटो

দুর্গাপুর, লাউদোহা: দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জয়েন্ট বিডিওর গাড়িতে আগুন ও ‘যুবসাথী’ প্রকল্পের ফ্লেক্স ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, সঞ্জয় মন্ডল, জয়েন্ট বিডিও (দুর্গাপুর ফরিদপুর ব্লক), রবিবার রাতে নিজের চারচাকা গাড়িটি বিডিও অফিসের বাইরে রেখে দপ্তরের কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় কে বা কারা গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। শুধু আগুনই নয়, গাড়িতে ভাঙচুরও চালানো হয় বলে জানা গেছে। 🎤 বাইট: সঞ্জয় মন্ডল (জয়েন্ট বিডিও, দুর্গাপুর-ফরিদপুর) “রাতে অফিসের বাইরে রাখা আমার গাড়িতে আগুন লাগানো হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। পুলিশকে জানানো হয়েছে।” অন্যদিকে, একই রাতে ব্লক অফিসের সামনেই ‘যুবসাথী’ প্রকল্পের ফর্ম ফিল-আপ উপলক্ষে তৃণমূলের ক্যাম্প থেকে ফ্লেক্স খুলে নিয়ে গিয়ে ছিঁড়ে ফেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। 🎤 বাইট: শতদীপ ঘটক (তৃণমূল ব্লক সভাপতি) “যুবসাথী প্রকল্পে মানুষের বিপুল সাড়া মিলছে। তা ব্যাহত করতেই পরিকল্পিতভাবে ফ্লেক্স ছিঁড়ে আগুন লাগানো হয়েছে।” দুটি ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ব্লক অফিস চত্বরে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এদিকে, ঘটনার তদন্ত দাবি করে সরব হয়েছে বিজেপি নেতৃত্বও। 🎤 বাইট: শ্রীদীপ চক্রবর্তী (বিজেপি নেতা) “ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ কিনা, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। পুলিশ সূত্রে জানা গেছে, দোষীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
জয়েন্ট বিডিওর গাড়িতে আগুন, ‘যুবসাথী’ ফ্লেক্স পুড়িয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা লাউদোহায় | Nirbhik Bangla | নির্ভীক বাংলা