Nirbhik Bangla
राज्य

অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার দুই যুবক

নির্ভীক বাংলা,হাঁসখালি: গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল হাঁসখালি থানার পুলিশ। বুধবার গভীর রাতে হাঁসখালি থানার অন্তর্গত ছোট ব্রিজ এলাকায় একটি সাদা রঙের হুন্ডাই ইঅন গাড়ি আট...

Abdul Haque
Abdul Haque
4 जून 2026 को 03:36 pm बजे
WhatsApp
অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার দুই যুবক
निडर बंगाली, विनोदी: गुप्त सूत्रों से मिली जानकारी के बाद हसखाली थाना पुलिस को बड़ी सफलता मिली. बुधवार की देर रात हसखाली थाना क्षेत्र के छोटा बृज इलाके में हुई|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,হাঁসখালি: গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় সাফল্য পেল হাঁসখালি থানার পুলিশ। বুধবার গভীর রাতে হাঁসখালি থানার অন্তর্গত ছোট ব্রিজ এলাকায় একটি সাদা রঙের হুন্ডাই ইঅন গাড়ি আটক করে পুলিশ। গাড়িটিতে দু’জন যুবক ছিল। পুলিশ গাড়ি ও দুই ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র ও একটি ৮ এমএম বোরের তাজা গুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি তাদের একান্ত দখলেই ছিল বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া অভিযুক্তদের নাম— ১) বাপ্পা ঘোষ (৩৬), পিতা: প্রয়াত সাধন ঘোষ, বাড়ি: মাটিয়ারি গ্রাম, পোস্ট অফিস বানপুর, কৃষ্ণগঞ্জ থানা, নদিয়া জেলা। ২) বিদ্যুৎ বিশ্বাস (৩০), পিতা: কুমারেশ বিশ্বাস, বাড়ি: গাদে মঠপাড়া গ্রাম, কৃষ্ণগঞ্জ থানা, নদিয়া জেলা। পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা আগ্নেয়াস্ত্র ও গুলি রাখার কোনও বৈধ নথি দেখাতে পারেনি। এই ঘটনায় হাঁসখালি থানায় প্রাসঙ্গিক ধারায় একটি মামলা রুজু করা হয়েছে এবং দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তদের নদিয়া জেলার মাননীয় আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে অস্ত্রের উৎস, পাচারের পিছনের ও সামনের যোগসূত্র এবং অন্যান্য সহযোগীদের সন্ধানে তদন্ত চালানো হবে

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার দুই যুবক | Nirbhik Bangla | নির্ভীক বাংলা