Nirbhik Bangla
राजनीति

আনন্দপুরে মোমো কারখানার অগ্নিকাণ্ডে মৃত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে বাম যুব সংগঠনের বিক্ষোভ

নির্ভীক বাংলা,রাণীগঞ্জ: কলকাতার আনন্দপুরে মোমো তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকালে রাণীগঞ্জের ওয়াও মোমো দোকানের সা...

Abdul Haque
Abdul Haque
28 मई 2026 को 07:36 pm बजे
WhatsApp
আনন্দপুরে মোমো কারখানার অগ্নিকাণ্ডে মৃত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে বাম যুব সংগঠনের বিক্ষোভ
निर्भीक बांग्ला, रानीगंज: गुरुवार को कोलकाता के आनंदपुर में मोमो बनाने वाली फैक्ट्री में लगी भीषण आग में मजदूरों की मौत पर मुआवजे की मांग की गयी.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,রাণীগঞ্জ: কলকাতার আনন্দপুরে মোমো তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শ্রমিকদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার সকালে রাণীগঞ্জের ওয়াও মোমো দোকানের সামনে বিক্ষোভ দেখাল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। বিক্ষোভে উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই-এর সম্পাদক দুর্লভ হালদার। তিনি অভিযোগ করে জানান, সম্প্রতি আনন্দপুরে মোমো তৈরির ওই কারখানায় আগুন লাগার সময় গেট বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ফলে অন্তত ১৪ জন শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান এবং এখনও প্রায় ৩০ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ শ্রমিকদের সন্ধানে এখনও তল্লাশি চলছে। ডিওয়াইএফআই-এর দাবি, অবৈধভাবে জলাজমি ভরাট করে তৈরি ওই কারখানাকে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার অনুমতি দিয়েছে। কারখানায় কোনও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না, যার ফলেই এতগুলি নিরীহ শ্রমিকের প্রাণহানি ঘটেছে। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে মৃত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং নিখোঁজ শ্রমিকদের সঠিক তথ্য প্রকাশের দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজ্যের বিভিন্ন মোমোর দোকানের সামনে ধারাবাহিকভাবে বিক্ষোভ চলবে বলেও হুঁশিয়ারি দেয় ডিওয়াইএফআই

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
আনন্দপুরে মোমো কারখানার অগ্নিকাণ্ডে মৃত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে বাম যুব সংগঠনের বিক্ষোভ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা