Nirbhik Bangla
जीवन शैली

ভোটার তালিকায় নাম না ওঠায় মানসিক অবসাদে আত্মঘাতী যুবক, রাজনৈতিক চাপানউতোর

দুর্গাপুর: ভোটার তালিকায় নাম না ওঠার জেরে মানসিক অবসাদে এক যুবকের আত্মহত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল Durgapur-এর কাঁকসা ব্লকের মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের আকন্দরা এলাকায়। মৃতের...

Abdul Haque
Abdul Haque
6 जुलाई 2026 को 09:36 am बजे
WhatsApp
ভোটার তালিকায় নাম না ওঠায় মানসিক অবসাদে আত্মঘাতী যুবক, রাজনৈতিক চাপানউতোর
दरगाहपुर: मतदाता सूची में नाम नहीं होने से मानसिक अवसाद में आकर एक युवक द्वारा आत्महत्या करने का आरोप लगाया गया है. दुर्गापुर के कांचसा ब्लॉक में अंधघी गुल पंचायत का चित्रण|निर्भीक बांग्ला फोटो

দুর্গাপুর: ভোটার তালিকায় নাম না ওঠার জেরে মানসিক অবসাদে এক যুবকের আত্মহত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল Durgapur-এর কাঁকসা ব্লকের মলানদিঘী গ্রাম পঞ্চায়েতের আকন্দরা এলাকায়। মৃতের নাম খেপা হাজরা (৩৫)। পরিবারের অভিযোগ, মৃত যুবকের নাম ভোটার তালিকার বিচারাধীন তালিকায় ছিল। শুনানিতে হাজিরা দেওয়ার পরেও সাপ্লিমেন্টারি তালিকায় নাম না ওঠায় তিনি চরম মানসিক চাপে ভুগছিলেন। নাগরিকত্ব হারানোর আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে এলাকার একটি মাঠের পাশ থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত Durgapur Sub-Divisional Hospital-এ ভর্তি করা হলে চিকিৎসকরা জানান, তিনি বিষ পান করেছেন। দুদিন ধরে চিকিৎসার পর সোমবার তাঁর মৃত্যু হয়। মৃতের স্ত্রী বৃন্দা হাজরা বলেন, “আমার স্বামী দিনমজুরের কাজ করত। কিন্তু ভোটার তালিকায় নাম না ওঠার পর থেকেই ভীষণ আতঙ্কে ছিল। ঠিকমতো খাওয়া-দাওয়া করত না, কারও সঙ্গে কথাও বলত না। শেষ পর্যন্ত আত্মহত্যা করে নিল।” ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী Pradip Majumdar নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বলেন, “অনুপ্রবেশকারী ইস্যু তুলে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। বৈধ নথি থাকা সত্ত্বেও মানুষ আতঙ্কে ভুগছে, যা এই ধরনের মর্মান্তিক ঘটনার জন্ম দিচ্ছে।” অন্যদিকে, Bharatiya Janata Party-এর জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল পাল্টা অভিযোগ করে বলেন, “অন্যান্য রাজ্যেও এসআইআর হয়েছে, কিন্তু এমন ঘটনা ঘটেনি। এ রাজ্যে তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে বলেই মানুষ আতঙ্কিত হচ্ছে। আমরা সাধারণ মানুষকে আশ্বস্ত করতে চাই—ভয়ের কোনও কারণ নেই, নির্বাচন কমিশন সঠিকভাবেই কাজ করছে।” এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ভোটার তালিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগও নতুন করে সামনে এসেছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ভোটার তালিকায় নাম না ওঠায় মানসিক অবসাদে আত্মঘাতী যুবক, রাজনৈতিক চাপানউতোর | Nirbhik Bangla | নির্ভীক বাংলা