Nirbhik Bangla
राजनीति

मतदान के बाद हिंसा के मामले में बाराबनी के तृणमूल ब्लॉक अध्यक्ष सहित तीन गिरफ्तार, भाजपा में खुशी

निर्भीक बांग्ला, बाराबनी, आसनसोल, 26 जून: 2021 के विधानसभा चुनाव के बाद हिंसा से संबंधित मामले में आसनसोल-दुर्गापुर पुलिस आयुक्तालय ने बड़ा कदम उठाया है। इस मामले में बाराबनी पंचायत में...

Abdul Haque
Abdul Haque
9 अगस्त 2026 को 09:36 am बजे
WhatsApp
मतदान के बाद हिंसा के मामले में बाराबनी के तृणमूल ब्लॉक अध्यक्ष सहित तीन गिरफ्तार, भाजपा में खुशी
निर्भीक बांग्ला, बाराबनी, आसनसोल, 26 जून: 2021 के विधानसभा चुनाव के बाद हिंसा से संबंधित मामले में आसनसोल-दुर्गापुर पुलि — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो

:

নির্ভীক বাংলা,বারাবনি/আসানসোল, ২৬ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় বড় পদক্ষেপ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। এই মামলায় বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের বারাবনি ব্লক সভাপতি অসিত সিং, তাঁর ভাই পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান বিশ্বজিৎ সিং এবং তৃণমূল নেতা আকবর আলমকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন এলাকা থেকে অসিত সিং ও বিশ্বজিৎ সিংকে গ্রেফতার করা হয়। অন্যদিকে, আকবর আলমকে ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে আটক করে পরে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট-পরবর্তী হিংসার ঘটনায় নাম জড়িয়ে যাওয়ার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে ছিলেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁদের গ্রেফতারের দাবি উঠছিল। তদন্তকারীদের মতে, এই গ্রেফতারের ফলে মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলার স্বার্থে ধৃতদের বারাবনি থানায় না রেখে হিরাপুর থানায় রাখা হয়। শুক্রবার সকালে তাঁদের আসানসোল আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অসিত সিং সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, "কি আর বলব, সবাই সব কিছু দেখতে পাচ্ছেন।" তদন্তের স্বার্থে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন আদালতে করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। একই মামলায় আরও কয়েকজন অভিযুক্ত এখনও পলাতক। তাঁদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এদিকে, গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই বারাবনি ও সংলগ্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। বিভিন্ন স্থানে বাজি ফাটিয়ে আনন্দ প্রকাশ করেন তাঁরা। বিজেপি নেতা অভিজিৎ রায় বলেন, ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তাঁরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন। পুলিশের এই পদক্ষেপকে তিনি স্বাগত জানান। পাশাপাশি তাঁর দাবি, গত পাঁচ বছরে ওই তৃণমূল নেতাদের ভূমিকা সম্পর্কে এলাকার মানুষ অবগত। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁদের বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে বারাবনি ও আসানসোলের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তদন্তের পরবর্তী অগ্রগতি এবং পলাতক অভিযুক্তদের গ্রেফতার করা যায় কি না, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां