Nirbhik Bangla
राजनीति

বারাবনিতে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় গ্রেফতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার

নির্ভীক বাংলা,আসানসোল: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত হয়ে বারাবনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার সাধু এবং বারাবনি থানার প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার দেবাশিষ গোপ...

Abdul Haque
Abdul Haque
25 जुलाई 2026 को 01:36 pm बजे
WhatsApp
বারাবনিতে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় গ্রেফতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার
निर्भिक बांग्ला, आसनसोल: बाराबनी पंचायत समिति अध्यक्ष सुकुमार साधु और बाराबनी थानेदार पर 2021 चुनाव बाद हिंसा का आरोप|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল: ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় অভিযুক্ত হয়ে বারাবনি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার সাধু এবং বারাবনি থানার প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার দেবাশিষ গোপকে গ্রেফতার করল বারাবনি থানার পুলিশ। অভিযোগ, ২০২১ সালে নির্বাচনের পর এক বিজেপি কর্মীকে মারধর করা হয় এবং তাঁকে এলাকা ছাড়া করা হয়। পাশাপাশি তাঁর দোকান খুলতে বাধা দেওয়া হয় ও টাকার দাবিও করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার ভিত্তিতে দায়ের হওয়া মামলার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করে। শনিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত চালাচ্ছে বারাবনি থানার পুলিশ।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বারাবনিতে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় গ্রেফতার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার | Nirbhik Bangla | নির্ভীক বাংলা