Nirbhik Bangla
राजनीति

নৌকা-লঞ্চই ভরসা, জলপথেই পৌঁছচ্ছে ভোটের সরঞ্জাম পাথরপ্রতিমায়

নির্ভীক বাংলা,দক্ষিণ ২৪ পরগনা নদী-খাঁড়িতে ঘেরা দুর্গম ভৌগোলিক অবস্থান—তবুও থেমে নেই গণতন্ত্রের চাকা। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রে ভোটের প্রস্তুতি চলছে জোরকদমে, য...

Abdul Haque
Abdul Haque
22 जुलाई 2026 को 05:36 pm बजे
WhatsApp
নৌকা-লঞ্চই ভরসা, জলপথেই পৌঁছচ্ছে ভোটের সরঞ্জাম পাথরপ্রতিমায়
निडर बंगाली, दक्षिण 24 परगना नदियों और नहरों से घिरी भौगोलिक स्थिति - लोकतंत्र का पहिया नहीं रुकता। दक्षिण 24वीं गणना पत्थर की मूर्ति चयन पेशेवर|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,দক্ষিণ ২৪ পরগনা নদী-খাঁড়িতে ঘেরা দুর্গম ভৌগোলিক অবস্থান—তবুও থেমে নেই গণতন্ত্রের চাকা। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রে ভোটের প্রস্তুতি চলছে জোরকদমে, যেখানে একাধিক অঞ্চলে পৌঁছানোর একমাত্র উপায় জলপথ। এই কেন্দ্রে মোট ১৫টি গ্রাম পঞ্চায়েত এবং প্রায় ২৮১টি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ৯টি গ্রাম পঞ্চায়েত সম্পূর্ণ নদীবেষ্টিত এলাকায় অবস্থিত, যেখানে সড়কপথে পৌঁছানো সম্ভব নয়। ফলে নৌকা ও লঞ্চই হয়ে উঠেছে একমাত্র ভরসা। মঙ্গলবার ভোর থেকেই পাথরপ্রতিমা ব্লকের রামগঙ্গা বিডিও অফিস, যা এই নির্বাচনে সেক্টর অফিস হিসেবেও ব্যবহৃত হচ্ছে, সেখান থেকে শুরু হয়েছে বিশেষ যাত্রা। নৌকা ও লঞ্চে করে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট, ভিভিপ্যাট মেশিন-সহ সমস্ত ভোটের সরঞ্জাম পাঠানো হচ্ছে বিভিন্ন বুথে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ইতিমধ্যেই নির্দিষ্ট দায়িত্ব বুঝে নিয়ে রওনা দিয়েছেন। সেক্টর অফিসার থেকে পোলিং অফিসার—সবাই প্রস্তুত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে। নিরাপত্তার জন্য প্রতিটি দলে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্থানীয়দের কাছে এই দৃশ্য নতুন না হলেও, প্রতিবারই যেন এক আলাদা অনুভূতি তৈরি করে। নদীর স্রোত পেরিয়ে নৌকায় ভর করে পৌঁছে যায় গণতন্ত্রের বার্তা। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও, ভোটাধিকার প্রয়োগে এই অঞ্চলের মানুষের আগ্রহ বরাবরের মতোই চোখে পড়ার মতো। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হবে। অনুকূল আবহাওয়ায় কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। নদী পেরিয়ে, স্রোত ভেঙে—পাথরপ্রতিমায় আবারও স্পষ্ট, গণতন্ত্রের পথ কখনও থেমে থাকে না।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
নৌকা-লঞ্চই ভরসা, জলপথেই পৌঁছচ্ছে ভোটের সরঞ্জাম পাথরপ্রতিমায় | Nirbhik Bangla | নির্ভীক বাংলা