Nirbhik Bangla
जीवन शैली

বাঁকুড়া মেডিক্যাল কলেজে ‘মডেল’ শৌচালয় নির্মাণে অনিয়মের অভিযোগ, ভোটের আগে চাঞ্চল্য

নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: স্বচ্ছ ভারত মিশন ও ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রায় ১৯ লক্ষ টাকা ব্যয়ে দুটি ‘মডেল’ শৌচালয...

Abdul Haque
Abdul Haque
10 जुलाई 2026 को 11:36 am बजे
WhatsApp
বাঁকুড়া মেডিক্যাল কলেজে ‘মডেল’ শৌচালয় নির্মাণে অনিয়মের অভিযোগ, ভোটের আগে চাঞ্চল্য
निर्भीक बांग्ला, निज संवाददाता, बांकुड़ा: बांकुरा सम्मिलानी मेडिकल कॉलेज और अस्पताल में स्वच्छ भारत मिशन और 'मिशन निर्मल बांग्ला' परियोजना।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: স্বচ্ছ ভারত মিশন ও ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রায় ১৯ লক্ষ টাকা ব্যয়ে দুটি ‘মডেল’ শৌচালয় নির্মাণের পরিকল্পনা ঘিরে উঠল অনিয়মের অভিযোগ। বোর্ড লাগানো হলেও বাস্তবে কাজের কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ উঠেছে। পরিকল্পনা অনুযায়ী, একটি শৌচালয় হাসপাতালের আউটডোরের সামনে এবং অন্যটি মূল গেটের সামনে নির্মাণের কথা ছিল। বাঁকুড়া পৌরসভা-র তত্ত্বাবধানে ২০২৫ সালের ১৯ নভেম্বর কাজ শুরু হয়ে ৯০ দিনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কাজ শুরুই হয়নি বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, এখনো পর্যন্ত কোনো নির্মাণ সামগ্রীও সেখানে আনা হয়নি। এছাড়াও, প্রায় সাড়ে ছ’লক্ষ টাকা ব্যয়ে পৌরসভার সামনে আরেকটি শৌচালয় নির্মাণের কাজও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে এলাকায় ক্ষোভ বাড়ছে। অনেকেরই অভিযোগ, বিপুল অঙ্কের বরাদ্দ থাকা সত্ত্বেও কাজ না হওয়ায় অর্থ আত্মসাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তুলনায়, গ্রামাঞ্চলে সরকারি আবাসন প্রকল্পে যেখানে একটি বাড়ি তৈরির জন্য বরাদ্দ প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা, সেখানে একটি শৌচালয়ের জন্য এত বড় অঙ্কের বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠছে। ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীরা বিষয়টি নিয়ে সরব হয়েছে, যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বাঁকুড়া মেডিক্যাল কলেজে ‘মডেল’ শৌচালয় নির্মাণে অনিয়মের অভিযোগ, ভোটের আগে চাঞ্চল্য | Nirbhik Bangla | নির্ভীক বাংলা