Nirbhik Bangla
राजनीति

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে হিঙ্গলগঞ্জে পথ অবরোধ, হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

নির্ভীক বাংলা,হিঙ্গলগঞ্জ, বসিরহাট, বুধবার: সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট–রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত...

Abdul Haque
Abdul Haque
7 जुलाई 2026 को 05:36 am बजे
WhatsApp
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে হিঙ্গলগঞ্জে পথ অবরোধ, হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
निर्भीक बांग्ला, हिंगलगंज, बशीरहाट, बुधवार: बशीरहाट के हिंगलगंज विधानसभा क्षेत्र में पूरक मतदाता सूची से नाम गायब करने के आरोप को लेकर हंगामा हो गया।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,হিঙ্গলগঞ্জ, বসিরহাট, বুধবার: সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট–রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের খড়ুল গ্রাম। ক্ষুব্ধ গ্রামবাসীরা হাসনাবাদ–হিঙ্গলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীরা রাস্তার ওপর আগুন জ্বালিয়ে অবরোধ গড়ে তোলায় গুরুত্বপূর্ণ এই সড়কে সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, খড়ুল গ্রামের ৩০ নম্বর বুথে প্রায় ১৫০ জন বৈধ ভোটারের নাম হঠাৎ করেই সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছে। তাদের দাবি, এদের অধিকাংশই আগের নির্বাচনে একাধিকবার ভোট দিয়েছেন। তবুও কোনও স্পষ্ট কারণ ছাড়াই নাম বাদ যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসীদের বক্তব্য, একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সমাধান মেলেনি। তাই বাধ্য হয়েই রাস্তায় নেমে অবরোধের পথ বেছে নিতে হয়েছে। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত নাম পুনরায় তালিকাভুক্ত না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকার পর ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। তাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে স্থানীয়

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে হিঙ্গলগঞ্জে পথ অবরোধ, হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে | Nirbhik Bangla | নির্ভীক বাংলা