নির্ভীক বাংলা,পান্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান: বিধানসভা নির্বাচনের আগে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় উদ্বেগ ছড়াল পান্ডবেশ্বর বিধানসভা এলাকায়। জেমুয়া গ্রামের বাসিন্দা বাবা ও ছেলের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, প্রথমবারের ভোটার নূর আমিন-এর নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছে। পাশাপাশি তাঁর বাবা শেখ আজ মহম্মদ-এর নামও তালিকায় নেই। পরিবার সূত্রে দাবি, সমস্ত প্রয়োজনীয় নথি সময়মতো জমা দেওয়া হয়েছিল এবং নির্ধারিত শুনানীতেও তাঁরা উপস্থিত ছিলেন। তা সত্ত্বেও কীভাবে নাম বাদ পড়ল, তা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা। সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর বিষয়টি সামনে আসতেই এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। শাসক ও বিরোধী উভয় পক্ষই ঘটনাকে ঘিরে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলতে শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে। এখন প্রশাসনিক তদন্তে এই নাম বাদ পড়ার প্রকৃত কারণ সামনে আসে কি না, সেদিকেই নজর সকলের।
राजनीति
সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে বাদ বাবা-ছেলের নাম, দুশ্চিন্তায় পান্ডবেশ্বরের পরিবার
নির্ভীক বাংলা,পান্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান: বিধানসভা নির্বাচনের আগে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় উদ্বেগ ছড়াল পান্ডবেশ্বর বিধানসভা এলাকায়। জেমুয়া গ্রামের ...

निडर बंगाली, पांडवेश्वर, पश्चिम बंधमान:
विधानसभा चुनाव से पहले पूरी मतदाता सूची से नाम गायब होने को लेकर चिंताएं हैं। जेमुआ सी|निर्भीक बांग्ला फोटो
