Nirbhik Bangla
राजनीति

ভোট প্রচারে ব্যাট হাতে মাঠে নেমে ক্রিকেট খেললেন রেখা পাত্র

হিঙ্গলগঞ্জ: নির্বাচনী প্রচারের ভিন্ন স্বাদ। জনসংযোগে বেরিয়ে সরাসরি মাঠে নেমে ক্রিকেট খেলতে দেখা গেল বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুনহাট পঞ্চায়েতের কাটাখালি...

Abdul Haque
Abdul Haque
1 जुलाई 2026 को 09:36 pm बजे
WhatsApp
ভোট প্রচারে ব্যাট হাতে মাঠে নেমে ক্রিকেট খেললেন রেখা পাত্র
हिंगलगंज: चुनाव प्रचार का अलग स्वाद. बीजेपी प्रत्याशी रेखा पात्रा जनसभा में क्रिकेट खेलती नजर आईं. हिंगलगंज विधानसभा क्षेत्र|निर्भीक बांग्ला फोटो

হিঙ্গলগঞ্জ: নির্বাচনী প্রচারের ভিন্ন স্বাদ। জনসংযোগে বেরিয়ে সরাসরি মাঠে নেমে ক্রিকেট খেলতে দেখা গেল বিজেপি প্রার্থী রেখা পাত্রকে। হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুনহাট পঞ্চায়েতের কাটাখালি ৪৫ নম্বর বুথ এলাকায় ঈদ উপলক্ষে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেই সময় এলাকায় প্রচারে গিয়েছিলেন রেখা পাত্র। স্থানীয়দের সঙ্গে কথা বলতে বলতেই তিনি মাঠে নামার আমন্ত্রণ পান এবং তা সানন্দে গ্রহণ করেন। এরপর ব্যাট হাতে নিয়ে খেলায় অংশ নেন তিনি। স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণে উপস্থিত দর্শকদের মধ্যেও উৎসাহের সৃষ্টি হয়। রেখা পাত্র বলেন, “জীবনে এই প্রথম ব্যাট হাতে নিয়ে মাঠে নেমে খেললাম, খুব ভালো লাগছে। পাশাপাশি সংখ্যালঘু পরিবারের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগও পেলাম।” উল্লেখ্য, ভোটের মরশুমে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নানান অভিনব উপায়ে প্রচার চালাচ্ছেন। সেই তালিকায় এবার যোগ হল ক্রিকেট খেলতে নেমে জনসংযোগ করার এই দৃশ্য। সন্দেশখালীর প্রতিবাদী মুখ হিসেবেও পরিচিত রেখা পাত্রের এই ভিন্নধর্মী প্রচার ইতিমধ্যেই এলাকায় চর্চার বিষয় হয়ে

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ভোট প্রচারে ব্যাট হাতে মাঠে নেমে ক্রিকেট খেললেন রেখা পাত্র | Nirbhik Bangla | নির্ভীক বাংলা