নির্ভীক বাংলা মিনাখা: উত্তর ২৪ পরগণার মিনাখাঁ বিধানসভা কেন্দ্রে ফের প্রার্থী করে আস্থা দেখাল তৃণমূল কংগ্রেস। চতুর্থবার প্রার্থী হয়ে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনবারের বিধায়ক ঊষা রানী মণ্ডল। তিনি স্পষ্ট জানিয়েছেন, “৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই জয় মুখ্যমন্ত্রীকে উপহার তুলে দেব।” এর আগে ২০১১, ২০১৬ ও ২০২১— টানা তিনবার মিনাখাঁ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। গত বিধানসভা নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৫৫ হাজার ৮৩০ ভোটে হারিয়েছিলেন ঊষা রানী মণ্ডল। পাশাপাশি ২০২৪ লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে প্রায় ৭২ হাজার ভোটে লিড ছিল শাসক দলের। প্রার্থী হিসেবে পুনরায় মনোনয়ন পেয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-কে ধন্যবাদ জানিয়ে বলেন, মিনাখাঁ জুড়ে যে উন্নয়নের কাজ চলছে, আগামী দিনেও তা অব্যাহত থাকবে। অন্যদিকে তাঁর স্বামী তথা মিনাখাঁ বিধানসভার তৃণমূল চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মণ্ডল বিদ্যাধরী নদীর দূষণ সমস্যা তুলে ধরে বলেন, কেমিক্যাল মিশ্রিত জলের কারণে মৎস্যজীবী ও মাছের ভেঁড়ির মালিকরা দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে পড়ছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে সুন্দরবন উন্নয়ন বোর্ডের সঙ্গে আলোচনা হয়েছে এবং ভবিষ্যতে নদীর জল পরিশোধনের জন্য উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, আইএসএফ ও বিজেপির কোনো ভবিষ্যৎ নেই বাংলায় এবং মিনাখাঁ বিধানসভায় এখনও শক্তিশালী কোনো প্রতিপক্ষ দেখা যাচ্ছে না। তাঁর দাবি, আগামী বিধানসভা নির্বাচনেও এই কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হবে তৃণমূল কংগ্রেস। বাইট: ১) ঊষা রানী মণ্ডল, তৃণমূল প্রার্থী, মিনাখাঁ ২) মৃত্যুঞ্জয় মণ্ডল, চেয়ারম্যান, মিনাখাঁ বিধানসভা ৩) স্থানীয় গ্রামবাসীদের প্রতিক্রিয়া
राजनीति
৭০ হাজার ভোটে জিতে সেই জয় মুখ্যমন্ত্রীকে উপহার দেব” — মিনাখায় আত্মবিশ্বাসী ঊষা রানী মণ্ডল
নির্ভীক বাংলা মিনাখা: উত্তর ২৪ পরগণার মিনাখাঁ বিধানসভা কেন্দ্রে ফের প্রার্থী করে আস্থা দেখাল তৃণমূল কংগ্রেস। চতুর্থবার প্রার্থী হয়ে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী তিনবারের বিধ...

निडर बंगाली मिनखा:
उत्तर: 24 परगना में मीनखां तृणमूल कांग्रेस ने एक बार फिर विधानसभा क्षेत्र में उम्मीदवार उतारकर भरोसा दिखाया है. तीन बार के विधायक चतुर|निर्भीक बांग्ला फोटो
