Nirbhik Bangla
राजनीति

বাদুড়িয়ায় জীবিত ভোটারকে ‘মৃত’ দেখানোর অভিযোগ

নির্ভীক বাংলা,বাদুড়িয়া | বসিরহাট মহকুমা: বাদুড়িয়া বিধানসভার বাদুড়িয়া ব্লকে জীবিত ভোটারদের মৃত ঘোষণা করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, মোট ৩৩ জন জীবিত ভোটারের নামে ফর্ম...

Abdul Haque
Abdul Haque
7 जून 2026 को 01:36 am बजे
WhatsApp
বাদুড়িয়ায় জীবিত ভোটারকে ‘মৃত’ দেখানোর অভিযোগ
निडर बंगाली, बदुदुदिया बशीरहाट कॉम्प्लेक्स: बदुरिया विधानसभा के बदुरिया ब्लॉक में जीवित मतदाताओं को मृत घोषित करने का आरोप लगाते हुए हंगामा हो रहा है. अभि|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,বাদুড়িয়া | বসিরহাট মহকুমা: বাদুড়িয়া বিধানসভার বাদুড়িয়া ব্লকে জীবিত ভোটারদের মৃত ঘোষণা করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, মোট ৩৩ জন জীবিত ভোটারের নামে ফর্ম-৭ পূরণ করে তাঁদের মৃত দেখানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বাদুড়িয়া ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ ভোটাররা। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার অন্তর্গত বাদুড়িয়া বিধানসভার চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের ৪৫ নম্বর বুথ (বেনা গ্রাম) এবং আটঘড়া গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথ এলাকায়। অভিযোগ অনুযায়ী, এই দুই বুথের মোট ৩৩ জন ভোটারকে নির্বাচন কমিশনের ৭ নম্বর ফর্মের মাধ্যমে মৃত হিসেবে দেখানো হয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিজেপির পক্ষ থেকে পরিকল্পিত চক্রান্ত করে এই কাজ করা হয়েছে, যাতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া যায়। ক্ষুব্ধ ভোটারদের দাবি, তাঁরা জীবিত থাকা সত্ত্বেও কাগজে-কলমে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। এ বিষয়ে বাদুড়িয়া ব্লকের বিডিও পার্থ হাজরা জানান, “কয়েকজন ভোটার আমার কাছে এসে অভিযোগ জানিয়েছেন। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।” অন্যদিকে, তৃণমূল কংগ্রেস নেতা মেহেবুর আলম অভিযোগ করেন, “আগামী ২৬শে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি পরিকল্পিতভাবে এসআইআর (SIR) প্রক্রিয়ার মাধ্যমে জীবিত ভোটারদের মৃত দেখিয়ে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। বিজেপি এই চক্রান্তে সফল হবে না।” তিনি আরও জানান, অভিযোগে নাম উঠে আসা ৩৩ জন ভোটারের শুনানির পর বিজেপির সংশ্লিষ্ট বুথ সভাপতির বিরুদ্ধে বাদুড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হবে। পাশাপাশি, এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ভোটার তালিকার স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় নির্বাচন কমিশনের দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বাদুড়িয়ায় জীবিত ভোটারকে ‘মৃত’ দেখানোর অভিযোগ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা