নির্ভীক বাংলা,হাড়োয়া, উত্তর ২৪ পরগণা: হাড়োয়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। কামদুনি আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত এই প্রার্থী এবার রাজনৈতিক ময়দানে সেই আন্দোলনের অভিজ্ঞতাকেই হাতিয়ার করেছেন। ২০১৩ সালের কামদুনি গণধর্ষণ ও খুন-এর পর রাজ্যজুড়ে যে তীব্র প্রতিবাদ আন্দোলন গড়ে ওঠে, তার সামনের সারিতে ছিলেন ভাস্কর মণ্ডল। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি কামদুনি আন্দোলন মঞ্চের সভাপতির দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে সোচ্চার ছিলেন। তার দাবি, এই আন্দোলন শুধু একটি অপরাধের প্রতিবাদ ছিল না, বরং নারী নিরাপত্তা, প্রশাসনিক ভূমিকা এবং বিচার ব্যবস্থার গতি নিয়ে বড় প্রশ্ন তুলেছিল। সেই অভিজ্ঞতাকে সামনে রেখেই এবার হাড়োয়ার ভোটে লড়ছেন তিনি। হাড়োয়া বিধানসভায় সংখ্যালঘু ভোটারের সংখ্যা প্রায় ৬৫ শতাংশ হলেও, এই সমীকরণকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি প্রার্থী। তাঁর কথায়, “ধর্ম নয়, মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নই আমার প্রচারের মূল বিষয়।” প্রচারে ভিন্নধর্মী কৌশলও নিতে দেখা যাচ্ছে তাঁকে। দেগঙ্গা বাজার এলাকায় প্রচারে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে চায়ের দোকানে ঢুকে নিজ হাতে চা তৈরি করে কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিতরণ করেন তিনি। ঘটনাটি ঘিরে এলাকায় কৌতূহল তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংখ্যালঘু প্রাধান্যপূর্ণ এই কেন্দ্রে বিজেপির লড়াই সহজ নয়। তবে কামদুনি আন্দোলনের মতো জনসংবেদনশীল ইস্যুকে সামনে রেখে ভাস্কর মণ্ডলের প্রচার কৌশল কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে। এখন দেখার বিষয়, সামাজিক আন্দোলনের পরিচিতি কতটা ভোটবাক্সে প্রতিফলিত হয় এবং হাড়োয়ার ভোটাররা শেষ পর্যন্ত কাকে সমর্থন করেন।
राजनीति
কামদুনি আন্দোলনের মুখ এবার হাড়োয়ার ভোটযুদ্ধে, ন্যায়বিচারের ইস্যুতে ভরসা বিজেপির
নির্ভীক বাংলা,হাড়োয়া, উত্তর ২৪ পরগণা: হাড়োয়া বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী ভাস্কর মণ্ডল। কামদুনি আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচি...

निडर बंगाली, हादोआ, उत्तर 24 परगना:
भाजपा उम्मीदवार भास्कर मंडल ने हादोआ विधानसभा क्षेत्र की चुनावी लड़ाई में एक नया आयाम जोड़ दिया है।|निर्भीक बांग्ला फोटो
