Nirbhik Bangla
राज्य

মালদা থেকে একগুচ্ছ ট্রেন প্রকল্পের সূচনা

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর :- আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদা থেকে একগুচ্ছ ট্রেন প্রকল্পের সূচনা করবেন। এরমধ্যে বালুরঘাট- বেঙ্গালুরু ট্রেনের উদ্বোধন সুইস টিপে করবেন প্রধানমন্ত...

Abdul Haque
Abdul Haque
19 मई 2026 को 01:36 pm बजे
WhatsApp
মালদা থেকে একগুচ্ছ ট্রেন প্রকল্পের সূচনা
बालुरघाट, दक्षिण दिनाजपुर:- आज प्रधानमंत्री नरेंद्र मोदी भारत से ट्रेन परियोजनाओं की एक श्रृंखला का शुभारंभ करेंगे। इस बीच, सीएम स्विस टिप|निर्भीक बांग्ला फोटो

বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর :-

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদা থেকে একগুচ্ছ ট্রেন প্রকল্পের সূচনা করবেন। এরমধ্যে বালুরঘাট- বেঙ্গালুরু ট্রেনের উদ্বোধন সুইস টিপে করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১:৪৫ নাগাদ ট্রেনটির চলাচল সূচনা হবে বালুরঘাট রেল স্টেশন থেকে। মালদায় প্রধানমন্ত্রীর মঞ্চে উপস্থিত থাকবেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার ও।

গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান, বালুরঘাটবাসীর দাবি মেনে রেলমন্ত্রীর কাছে বালুরঘাট থেকে ব্যাঙ্গালোর ট্রেনের আবেদন জানিয়েছিলেন তিনি ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মাননীয় রেলমন্ত্রী সেই আবেদনের ভিত্তিতে বালুঘাট থেকে ব্যাঙ্গালোর নতুন ট্রেন দিয়েছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদা থেকে সেই ট্রেনের উদ্বোধন করবেন। পাশাপাশি রাধিকাপুর - ব্যাঙ্গালোর ট্রেন ও বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যা উত্তরবঙ্গের মানুষের জন্য সুখবর।

বাইট - সত্যেন্দ্রনাথ রায়, বিজেপি বিধায়ক, গঙ্গারামপুর।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
মালদা থেকে একগুচ্ছ ট্রেন প্রকল্পের সূচনা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা