Nirbhik Bangla
मनोरंजन

শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা ঋত্বিকা সেনের

নির্ভীক বাংলা, কৌশিক মুখার্জি,সালানপুর:- আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা নায়িকা ঋত্...

Abdul Haque
Abdul Haque
13 मई 2026 को 01:36 am बजे
WhatsApp
শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা ঋত্বিকা সেনের
फियरलेस बांग्ला, कौशिक मुखर्जी, सालानपुर:- आगामी लोकसभा चुनाव में आसनसोल लोकसभा क्षेत्र से तृणमूल कांग्रेस उम्मीदवार शत्रुघ्न सिन्हा के समर्थन में|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, কৌশিক মুখার্জি,সালানপুর:-

আসন্ন লোকসভা নির্বাচনে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা নায়িকা ঋত্বিকা সেনের বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের সালানপুর গ্রাম থেকে ধুন্দাবাদ হয়ে বনবিড্ডি জেমারী পর্যন্ত আয়োজিত করা হয় এক "মেগা রোড শো"এর।এদিন নায়িকা ঋত্বিকা সেনের সঙ্গে হুড খোলা গাড়িতে দেখা যায় বারাবনী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় ও সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান, সহ সভাপতি ভোলা সিং সহ ব্লকের নেতৃত্বরা।এদিন গ্রামে-গঞ্জে শত্রুঘ্ন সিনহাকে ভোট দেওয়ার জন্য আবেদন করেন নায়িকা ঋত্বিকা সেন।তিনি বিধান উপাধ্যায় বলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়ী করতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা ঋত্বিকা সেনের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা