নির্ভীক বাংলা,দুর্গাপুর, : দুর্গাপুর-ফরিদপুর ব্লকের লস্করবাঁধ ও চন্দ্রডাঙা এলাকার একাধিক বাসিন্দা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির টাকা থেকে 'কাটমানি' নেওয়ার অভিযোগ তুলে দুর্গাপুর-ফরিদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীদের দাবি, আবাস যোজনার অর্থ তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ার পর উপভোক্তাদের কাছ থেকে প্রায় ৭০ হাজার টাকা করে আদায় করা হয়। এই অভিযোগের তির তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী রনজিত মণ্ডল, পঞ্চায়েত সদস্যের স্বামী কাঞ্চন দাস, তৃণমূল নেতা অসিত হাজরা-সহ আরও কয়েকজনের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে এই 'কাটমানি'-র প্রতিবাদ করতে গেলে তাঁদের হুমকি দেওয়া হতো। সেই কারণে এতদিন কেউ প্রকাশ্যে মুখ খুলতে পারেননি। পালাবদলের পর সাহস সঞ্চয় করে তাঁরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে দাবি করেন। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন। অভিযোগকারী কলাবতী দেবী বলেন, "আবাস যোজনার বাড়ির জন্য ৭০ হাজার টাকা অ্যাকাউন্টে এসেছিল। তারপর পুরো টাকাটাই রনজিত মণ্ডল নিয়ে নেয়। এত টাকা দেওয়ার পরও আজ পর্যন্ত আমাদের বাড়ি তৈরি হয়নি। তাই আমরা আজ থানায় অভিযোগ জানাতে এসেছি।" তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
राजनीति
आवास योजना के घरों में 'कट मनी' का आरोप, तृणमूल नेताओं के खिलाफ थाने में शिकायत उपभोक्ताओं द्वारा
निर्भीक बांग्ला, दुर्गापुर,: दुर्गापुर-फरीदपुर ब्लॉक के लस्करबांध और चंद्रदांगा क्षेत्र के कई निवासियों ने प्रधानमंत्री आवास योजना के घर की राशि से 'कटमानी' लेने का आरोप लगाया है दुर्गापुर...

निर्भीक बांग्ला, दुर्गापुर,: दुर्गापुर-फरीदपुर ब्लॉक के लस्करबांध और चंद्रदांगा क्षेत्र के कई निवासियों ने प्रधानमंत्री — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो
