Nirbhik Bangla
राजनीति

তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার মেগা রোড শো সালানপুর ব্লকে

- নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:- আসানসোল লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে সালানপুর ব্লকের আছড়া থেকে রূপনারায়ানপুর পর্যন্ত "মেগা রোড শো" ...

Abdul Haque
Abdul Haque
12 मई 2026 को 11:36 pm बजे
WhatsApp
তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার মেগা রোড শো সালানপুর ব্লকে
- निर्भीक बांग्ला कौशिक मुखर्जी सालानपुर:- आसनसोल लोकसभा चुनाव में तृणमूल कांग्रेस के उम्मीदवार शत्रुघ्न सिन्हा सालानपुर ब्लॉक में समर्थन में|निर्भीक बांग्ला फोटो

-

নির্ভীক বাংলা কৌশিক মুখার্জি সালানপুর:-

আসানসোল লোকসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে সালানপুর ব্লকের আছড়া থেকে রূপনারায়ানপুর পর্যন্ত "মেগা রোড শো" অনুষ্ঠিত হয় সোমবার দিন।সোমবার বিকেলে আছড়া তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে রূপনারায়ানপুর তৃণমূল কংগ্রেস কার্যালয় পর্যন্ত এই মিছিল যায়।এদিন মিছিলে হুড খোলা গাড়িতে চেপে যান তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা।তার সঙ্গে এদিন গাড়িতে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় সহ ব্লকের সমস্ত নেতৃত্বরা।তাছাড়া উপস্থিত ছিলেন হাজার হাজার কর্মী সর্মথকরা।এদিন রাস্তায় কীর্ত্তন,রংদল এবং ধামসা মাদল বাজিয়ে মেতে উঠে কর্মী সমর্থকরা।তারপর তিনি আল্লাডি মোড়ে একটি পথসভা করেন।সেখানেও তার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মী সমর্থকরা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার মেগা রোড শো সালানপুর ব্লকে | Nirbhik Bangla | নির্ভীক বাংলা