নির্ভীক বাংলা,ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের মাথুর অঞ্চলে আশাপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মিছিল ও পথসভার আয়োজন করা হয়। তৃণমূল প্রার্থী পান্নালাল হালদারের সমর্থনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। আশাপুর ঠাকুরতলা থেকে শুরু হওয়া মিছিলটি এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রায়চক হয়ে পুনরায় আশাপুরে এসে শেষ হয়। এরপর সেখানেই অনুষ্ঠিত হয় পথসভা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার, ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা, মাথুর পঞ্চায়েত প্রধান ধ্রুব জ্যোতি দলপতি, কৃষাণ সেলের সভাপতি দেবব্রত খাঁড়া সহ অন্যান্য নেতা-কর্মীরা। সভায় বক্তব্য রাখতে গিয়ে দেবব্রত খাঁড়া জানান, তৃণমূলের কো-অর্ডিনেটর সামিম আহমেদের নির্দেশে এবং সাংসদ Abhishek Banerjee ও মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর সমর্থনে এই পথসভার আয়োজন করা হয়েছে। এদিনের সভা থেকে তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার সহ অন্যান্য নেতারা রাজ্য সরকারের উন্নয়নের ধারাকে সামনে রেখে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি “দিদির উন্নয়ন মডেল”-এর ওপর ভরসা রাখার জন্যও সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়।
राजनीति
আশাপুর মোড়ে তৃণমূলের পথসভায় উপচে পড়া ভিড়, পান্নালাল হালদারের সমর্থনে প্রচার জোরদার
নির্ভীক বাংলা,ডায়মন্ড হারবার, দক্ষিণ ২৪ পরগনা: ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লকের মাথুর অঞ্চলে আশাপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক মিছিল ও পথসভার আয়োজন করা হয়। তৃণমূল প্রার্থী ...

निर्विक बंगाली, डायमंड हार्बर, दक्षिण 24 परगना: डायमंड हार्बर 2 ब्लॉक के मथुर इलाके में आशापुर जंक्शन पर तृणमूल कांग्रेस द्वारा एक बैठक आयोजित की गई।|निर्भीक बांग्ला फोटो
