নির্ভীক বাংলা ,পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান: নির্বাচনী প্রচারের তুঙ্গে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র। শনিবার রাঙ্গামাটি ও দান্য গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আয়োজিত দুটি জনসভায় উপচে পড়া ভিড় নজর কাড়ে। এই জনসমাগমকে ঘিরে কার্যত শক্তি প্রদর্শন করল শাসক দল। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের তরুণ নেতা প্রতীক উর রহমান। জনসভা থেকে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে দাবি করেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষের মধ্যে তৃণমূলের প্রতি প্রবল সমর্থন লক্ষ্য করেছেন। তাঁর কথায়, দক্ষিণ ২৪ পরগনা থেকে মুর্শিদাবাদ ও বর্ধমান—সব জায়গাতেই মানুষ উন্নয়নের পক্ষে রায় দিচ্ছেন। তিনি আরও বলেন, পাণ্ডবেশ্বরে নরেন্দ্রনাথ চক্রবর্তী সারা বছর মানুষের পাশে থাকেন, তাই এখানে জয়ের বিষয়ে কোনও সংশয় নেই—এখন দেখার বিষয় জয়ের ব্যবধান কতটা বড় হয়। অন্যদিকে, নিজের বক্তব্যে প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল শুধুমাত্র ভোটের সময় মানুষের কাছে আসে, কিন্তু তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকে। ভোটের সময় মানুষকে প্রভাবিত করার চেষ্টা হলে তার জবাব সাধারণ মানুষই দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়াও, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান চক্রবর্তী। তিনি বলেন, এই নির্বাচন শুধুমাত্র একটি আসনের লড়াই নয়, এটি বাংলার সম্মানের লড়াই। উন্নয়ন ও সম্প্রীতির পক্ষে মানুষ রায় দেবে এবং বিভাজনের রাজনীতিকে প্রত্যাখ্যান করবে বলেও তিনি আশাবাদী। নির্বাচনের আগে পাণ্ডবেশ্বরে এই জনসভা তৃণমূলের সংগঠনিক শক্তি ও আত্মবিশ্বাসেরই প্রতিফলন বলে মনে করছে রাজনৈতিক মহল
राजनीति
পাণ্ডবেশ্বরে উপচে পড়া ভিড়ে তৃণমূলের শক্তি প্রদর্শন, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী নেতৃত্ব
নির্ভীক বাংলা ,পাণ্ডবেশ্বর, পশ্চিম বর্ধমান: নির্বাচনী প্রচারের তুঙ্গে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র। শনিবার রাঙ্গামাটি ও দান্য গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর ...

निडर बंगाली, पांडवेश्वर, पश्चिम बंगाल:
चुनाव प्रचार के दौरान पांडवेश्वर विधानसभा क्षेत्र। शनिवार को रंगामाटी और दानिया गांवों में तृणमूल कांग्रेस|निर्भीक बांग्ला फोटो
