Nirbhik Bangla
राजनीति

চিচুড়িয়ায় তৃণমূলের জনসভা, হরেরাম সিংয়ের সমর্থনে সভায় সায়নী ঘোষ

নির্ভীক বাংলা,জামুড়িয়া, পশ্চিম বর্ধমান: ভোটের মুখে রাজনৈতিক উত্তাপের মধ্যেই জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের চিচুড়িয়ায় তৃণমূল কংগ্রেসের জমজমাট জনসভা অনুষ্ঠিত হলো। প্রার্থী হরেরাম সিংয়ের...

Abdul Haque
Abdul Haque
13 जुलाई 2026 को 03:36 pm बजे
WhatsApp
চিচুড়িয়ায় তৃণমূলের জনসভা, হরেরাম সিংয়ের সমর্থনে সভায় সায়নী ঘোষ
निडर बंगाली, जामुडिया, पश्चिम बंगाल: चुनाव से पहले राजनीतिक गहमागहमी के बीच तृणमूल कांग्रेस ने जामुड़िया विधानसभा क्षेत्र में एक सार्वजनिक बैठक की|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,জামুড়িয়া, পশ্চিম বর্ধমান: ভোটের মুখে রাজনৈতিক উত্তাপের মধ্যেই জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের চিচুড়িয়ায় তৃণমূল কংগ্রেসের জমজমাট জনসভা অনুষ্ঠিত হলো। প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন Sayani Ghosh। সভা মঞ্চ থেকে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন সায়নী ঘোষ। তিনি বলেন, উন্নয়ন ও মানুষের পাশে থাকার রাজনীতি করে তৃণমূল কংগ্রেস। সেই উন্নয়নের ধারা বজায় রাখতে হরেরাম সিংকে জেতানোর আহ্বান জানান তিনি। অন্যদিকে, প্রার্থী হরেরাম সিং নিজের বক্তব্যে এলাকার উন্নয়ন, জল সমস্যা, রাস্তা ও কর্মসংস্থানের বিষয় তুলে ধরেন। তিনি জানান, মানুষের আশীর্বাদ পেলে জামুড়িয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর মূল লক্ষ্য। সভায় বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। জনসমাগমে চিচুড়িয়া কার্যত জনসমুদ্রে পরিণত হয়। ভোট যত এগিয়ে আসছে, ততই জমে উঠছে রাজনৈতিক লড়াই—এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां