নির্ভীক বাংলা,ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনা: ভোটের আবহে ফের অশান্ত ভাঙড়। তৃণমূল কংগ্রেসের একটি মিছিলে বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পোলেরহাট থানার সাতুলিয়া এলাকায়। অভিযোগ, তৃণমূল নেতা খাইরুল ইসলামের নেতৃত্বে সাতুলিয়া এলাকায় একটি মিছিল চলাকালীন সাতুলিয়া মাদ্রাসা ও তেতুলতলা সংলগ্ন এলাকায় মিছিল লক্ষ্য করে পরপর বোমা ছোঁড়া হয়। একাধিক বিস্ফোরণের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পোলেরহাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুটি বোমা উদ্ধার করেছে পুলিশ। পুরো ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে, আইএসএফ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, তৃণমূল নিজেরাই বোমাবাজি করে আতঙ্কের পরিবেশ তৈরি করছে এবং এর সঙ্গে আইএসএফের কোনো যোগ নেই। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
राजनीति
ভাঙড়ে তৃণমূলের মিছিলে বোমাবাজির অভিযোগ, আইএসএফকে ঘিরে উত্তেজনা
নির্ভীক বাংলা,ভাঙড়, দক্ষিণ চব্বিশ পরগনা: ভোটের আবহে ফের অশান্ত ভাঙড়। তৃণমূল কংগ্রেসের একটি মিছিলে বোমাবাজির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পোলেরহাট থানার সাতুলিয়া এলাকা...

निडर बंगाली, बंगाली, दक्षिण बंगाल:
चुनाव के आसपास एक और अशांति. पोलेरहाट थाना क्षेत्र के सतुलिया इलाके में बम विस्फोट के आरोप से हड़कंप मच गया|निर्भीक बांग्ला फोटो
