Nirbhik Bangla
राजनीति

ইসলামপুরে তৃণমূল ভাঙন, মিমের প্রার্থী মহম্মদ বাবলু

উত্তর দিনাজপুর | নিজস্ব সংবাদদাতা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইসলামপুর বিধানসভা কেন্দ্র-এ রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন দেখা দিল। All India Trinamool Congress-এর ঘর ভেঙ...

Abdul Haque
Abdul Haque
9 जुलाई 2026 को 05:36 pm बजे
WhatsApp
ইসলামপুরে তৃণমূল ভাঙন, মিমের প্রার্থী মহম্মদ বাবলু
उत्तर दिनाजपुर निज संवाददाता आगामी विधानसभा चुनाव से पहले इस्लामपुर विधानसभा क्षेत्र के राजनीतिक समीकरण में बड़े बदलाव देखने को मिल रहे हैं|निर्भीक बांग्ला फोटो

উত্তর দিনাজপুর | নিজস্ব সংবাদদাতা আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইসলামপুর বিধানসভা কেন্দ্র-এ রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন দেখা দিল। All India Trinamool Congress-এর ঘর ভেঙে All India Majlis-e-Ittehadul Muslimeen (মিম)-এর প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হল তৃণমূলের সংখ্যালঘু সেলের ইসলামপুর শহর সভাপতি মহম্মদ বাবলুর। এই প্রার্থী ঘোষণা রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য তৈরি করেছে। হঠাৎ করে দলবদল এবং প্রার্থী হওয়ায় তৃণমূলের অন্দরেই অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের ধারণা। বিশেষ করে সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জাভেদ আকতারের অবস্থান নিয়েও শুরু হয়েছে আলোচনা। প্রার্থী হওয়ার পর মহম্মদ বাবলু জানিয়েছেন, সাধারণ মানুষের স্বার্থে কাজ করার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দাবি করেন, ইসলামপুরের মানুষের সমর্থন তিনি পাবেন এবং সেই বিশ্বাস নিয়েই নির্বাচনী ময়দানে নেমেছেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি জাভেদ আকতার এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ। তাঁর মতে, একজন নেতা দল ছাড়লেও তাতে নির্বাচনের ফলাফলে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়বে না। মিমের এই প্রার্থী ঘোষণার পর ইসলামপুর বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক লড়াই আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বাইট: ১) মহম্মদ বাবলু, প্রার্থী, মিম ২) জাভেদ আকতার, জেলা সভাপতি (সংখ্যালঘু সেল), তৃণমূল

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ইসলামপুরে তৃণমূল ভাঙন, মিমের প্রার্থী মহম্মদ বাবলু | Nirbhik Bangla | নির্ভীক বাংলা