নির্ভীক বাংলা,নবগ্রাম, বৃহস্পতিবার: বৃহস্পতিবার সন্ধ্যায় নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণমোড় ও নারকেল বাগান এলাকায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা কানাই চন্দ্র মন্ডলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তৃণমূল কংগ্রেস কর্মীরা তাঁর কুশপুতুল দাহ করে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভ চলাকালীন বেশ কিছু কর্মী কুশপুতুলে জুতো দিয়ে আঘাত করেন। পাশাপাশি কুশপুতুলে জুতোর মালা পরিয়ে প্রতীকী প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভে অংশগ্রহণকারী কর্মীরা “জমি মাফিয়া” বলে স্লোগান তুলতেও শোনা যায়। পাঁচগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি অপূর্ব কুমার মন্ডল বলেন, এই দলবদলের ঘটনায় প্রণব চন্দ্র দাসের নির্বাচনী ফলাফলে কোনো প্রভাব পড়বে না। তিনি দাবি করেন, প্রণব চন্দ্র দাসই জয়ী হবেন। এছাড়াও তিনি জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই এমন পরিস্থিতির আশঙ্কা করেছিলেন, সেই কারণেই সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রে প্রার্থীর নাম আগে ঘোষণা করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর বৃদ্ধি পেয়েছে।
राजनीति
নবগ্রামে দলবদল ঘিরে উত্তেজনা, কুশপুতুল দাহ তৃণমূলের
নির্ভীক বাংলা,নবগ্রাম, বৃহস্পতিবার: বৃহস্পতিবার সন্ধ্যায় নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণমোড় ও নারকেল বাগান এলাকায় রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করা ক...

निडर बंगाली, नवग्राम, गुरुवार:
गुरुवार शाम को पंचग्राम दक्षिणमौध और नवग्राम के नारियल उद्यान क्षेत्र में राजनीतिक तनाव देखा जा सकता है|निर्भीक बांग्ला फोटो
