নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুলটি কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন এলাকায় জনসংযোগে নেমেছেন। উল্লেখ্য, তিনি প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক-এর ভাই। এবারের নির্বাচনে মলয় ঘটক আসানসোল উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন, আর অভিজিৎ ঘটককে কুলটি কেন্দ্র থেকে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রচারের শুরুতেই অভিজিৎ ঘটক কেন্দুয়া বাজার, মাজদিয়া পার্ক সহ একাধিক এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে দেখা করেন এবং ছোট-বড় সভা-সমাবেশে অংশ নেন। এ সময় তিনি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গত পাঁচ বছরে এলাকার উন্নয়ন না হওয়া নিয়ে তীব্র সমালোচনা করেন। কুলটি বিধানসভার বিভিন্ন ওয়ার্ড ও সংলগ্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করছেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ইস্যুকে সামনে রেখেই প্রচারের কৌশল নিয়েছেন তৃণমূল প্রার্থী। সব মিলিয়ে কুলটি কেন্দ্রে নির্বাচনী লড়াই ক্রমশই জমে উঠছে।
राजनीति
কুলটি কেন্দ্রে জোর প্রচারে তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক
নির্ভীক বাংলা, শ্যাম দাস, আসানসোল আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুলটি কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটক। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর থেক...

निडर बांग्ला,
श्याम दास, आसनसोल
आगामी विधानसभा चुनाव से पहले तृणमूल कांग्रेस के उम्मीदवार अभिषेक घटक ने कुल्टी केंद्र में जोरदार प्रचार किया.|निर्भीक बांग्ला फोटो
