Nirbhik Bangla
राजनीति

বার্নপুরে পোস্টারিংয়ে নেমে তৃণমূলকে তোপ অগ্নিমিত্রা পালের

নির্ভীক বাংলা, আসানসোল: বার্নপুর-এর ত্রিবেণী মোড়ে বুধবার প্রচারে জোর বাড়াল ভারতীয় জনতা পার্টি। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল নিজে উপস্থিত থেক...

Abdul Haque
Abdul Haque
30 जून 2026 को 09:36 am बजे
WhatsApp
বার্নপুরে পোস্টারিংয়ে নেমে তৃণমূলকে তোপ অগ্নিমিত্রা পালের
निडर बंगाली, आसनसोल: भारतीय जनता पार्टी ने त्रिवेणी चतुर्थी पर बुधवार को बरनपुर में अपना अभियान तेज कर दिया। आसनसोल दक्षिण विधानसभा क्षेत्र का बिज़|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, আসানসোল: বার্নপুর-এর ত্রিবেণী মোড়ে বুধবার প্রচারে জোর বাড়াল ভারতীয় জনতা পার্টি। আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল নিজে উপস্থিত থেকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে পোস্টারিংয়ে অংশ নেন। এদিনের কর্মসূচিতে বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল দাবি করেন, শুধু পশ্চিমবঙ্গ নয়, আসানসোল দক্ষিণের মানুষও পরিবর্তন চাইছেন। প্রতিদ্বন্দ্বী তাপস বন্দ্যোপাধ্যায়-কে কটাক্ষ করে তিনি বলেন, ২০১১ থেকে ২০১৬ পর্যন্ত বিধায়ক থাকাকালীন সময়ে তিনি সাধারণ মানুষের জন্য তেমন কোনও উন্নয়নমূলক কাজ করেননি। বিশেষ করে যুবকদের কর্মসংস্থানের ক্ষেত্রেও ব্যর্থতার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রা পাল আরও বলেন, মানুষের ক্ষোভ কোনও ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং তৃণমূল কংগ্রেস এবং দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর বিরুদ্ধে। তাঁর দাবি, এই জেলায় বিরোধী প্রার্থীদের ব্যক্তিগত ভূমিকা বড় নয়, মানুষ মূলত বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতেই আগ্রহী। ফলে আসন্ন নির্বাচনে পরিবর্তনের ফল আসবেই বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন বিজেপি প্রার্থী।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বার্নপুরে পোস্টারিংয়ে নেমে তৃণমূলকে তোপ অগ্নিমিত্রা পালের | Nirbhik Bangla | নির্ভীক বাংলা