Nirbhik Bangla
राजनीति

এসআইআর–এর প্রতিবাদে সালানপুরে তৃণমূলের মহা বাইক মিছিল

সালানপুর: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) ঘিরে রাজ্যজুড়ে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনার আবহে প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। রবিবার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যো...

Abdul Haque
Abdul Haque
26 जून 2026 को 07:36 am बजे
WhatsApp
এসআইআর–এর প্রতিবাদে সালানপুরে তৃণমূলের মহা বাইক মিছিল
सालानपुर: मतदाता सूची पुनरीक्षण (एसआईआर) प्रक्रिया को लेकर राज्य भर में बढ़ते राजनीतिक तनाव के खिलाफ तृणमूल कांग्रेस ने विरोध प्रदर्शन किया है.|निर्भीक बांग्ला फोटो

সালানপুর: ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া (এসআইআর) ঘিরে রাজ্যজুড়ে বাড়তে থাকা রাজনৈতিক উত্তেজনার আবহে প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। রবিবার সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এসআইআর–এর বিরোধিতায় এক বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। বারাবনি বিধানসভার অন্তর্গত সালানপুর কালিতলা থেকে মিছিলটি শুরু হয়। সেখান থেকে হাজার হাজার কর্মী-সমর্থক মোটরবাইক ও টোটো নিয়ে দেন্দুয়া, জেমারি, আল্লাডি, রূপনারায়ণপুর হয়ে সিয়াকুলবেড়িয়া শহীদ রতন পরেশের মূর্তির কাছে গিয়ে মিছিল শেষ হয়। পথজুড়ে বিভিন্ন স্লোগানে সরব হন তৃণমূল কর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, যুবনেতা মুকুল উপাধ্যায় সহ ব্লকের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা। মিছিল শেষে শহীদ রতন পরেশের মূর্তিতে মাল্যদান করেন উপস্থিত নেতৃত্ব ও কর্মীরা। এদিন বিধান উপাধ্যায় অভিযোগ করেন, বিজেপি সরকার নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতেই এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, ভোটারদের অধিকার খর্ব করার যে কোনও চেষ্টার বিরুদ্ধেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী দিনেও আন্দোলন জারি থাকবে। এদিনের মিছিলে বিপুল মানুষের উপস্থিতি তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের সমর্থনকেই প্রমাণ করেছে বলে দাবি করেন তিনি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
এসআইআর–এর প্রতিবাদে সালানপুরে তৃণমূলের মহা বাইক মিছিল | Nirbhik Bangla | নির্ভীক বাংলা