নির্ভীক বাংলা শ্যাম দাস পশ্চিম বর্ধমান: আসানসোল মহকুমার কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুরের কুলতড়া এলাকায় তৃণমূল কংগ্রেস-এর সংখ্যালঘু সেলের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হল রবিবার দুপুর ১২টায়। উদ্বোধন করেন আসানসোল পুরসভার ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক এবং রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা উজ্জ্বল চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি ব্লক-১ তৃণমূলের সভাপতি কাঞ্চন রায়, স্থানীয় কাউন্সিলর বাদল পুইতান্ডি সহ ব্লক নেতৃত্ব, দলীয় কর্মী ও সমর্থকেরা। বক্তারা জানান, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে তৃণমূল স্তরে আরও মজবুত করা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দলীয় কাজকে গতিশীল করাই এই কার্যালয় উদ্বোধনের মূল উদ্দেশ্য। নতুন এই দলীয় কার্যালয় এলাকায় সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে নেতৃত্বের দাবি।
राजनीति
নিয়ামতপুরের কুলতড়ায় তৃণমূলের সংখ্যালঘু সেলের দলীয় কার্যালয় উদ্বোধন, উপস্থিত ডেপুটি মেয়র ও রাজ্য নেতৃত্ব
নির্ভীক বাংলা শ্যাম দাস পশ্চিম বর্ধমান: আসানসোল মহকুমার কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুরের কুলতড়া এলাকায় তৃণমূল কংগ্রেস-এর সংখ্যালঘু সেলের নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করা হল...

निर्भीक बांग्ला श्याम दास पश्चिम बर्दवान: आसनसोल उपमंडल कुल्टी विधानसभा अंतर्गत नियामतपुर के कुलतरा इलाके में तृणमूल कांग्रेस का अल्पसंख्यक प्रकोष्ठ।|निर्भीक बांग्ला फोटो
