Nirbhik Bangla
राजनीति

তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ, জেলাজুড়ে চাঞ্চল্য

মুর্শিদাবাদ জেলার সুতি ব্লকের সাদিকপুর এলাকায় দলবদলের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত প্রায় ১০০টি মুসলিম পরিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা ...

Abdul Haque
Abdul Haque
21 जून 2026 को 07:36 pm बजे
WhatsApp
তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ, জেলাজুড়ে চাঞ্চল্য
मुर्शिदाबाद जिले के सुथी ब्लॉक के सादिकपुर इलाके में दलबदल की घटना ने राजनीतिक हलकों में हलचल मचा दी है. आधिकारिक तौर पर लगभग 100 मुस्लिम परिवार|निर्भीक बांग्ला फोटो

মুর্শিদাবাদ জেলার সুতি ব্লকের সাদিকপুর এলাকায় দলবদলের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত প্রায় ১০০টি মুসলিম পরিবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টি-তে যোগদান করেছেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা বিজেপির ভাইস প্রেসিডেন্ট মহাবীর ঘোষ এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলা মাইনোরিটি মোর্চার জেলা সভাপতি ইউনুস শেখ। তাঁদের হাত থেকে দলীয় পতাকা নিয়ে নতুন সদস্যরা গেরুয়া শিবিরে নাম লেখান। মহাবীর ঘোষ বলেন, “সুতির সাধারণ মানুষ পরিবর্তন চাইছেন। কেন্দ্রের উন্নয়নমূলক প্রকল্প ও স্বচ্ছ প্রশাসনের ওপর আস্থা রেখেই মানুষ বিজেপির পতাকা হাতে তুলে নিচ্ছেন। আগামী দিনে আমরা এলাকার প্রতিটি মানুষের পাশে থাকব।” ইউনুস শেখের দাবি, “সংখ্যালঘু সমাজের মানুষ এখন উন্নয়ন ও স্থিতিশীল রাজনীতির পক্ষে। বিভাজনের রাজনীতি নয়, সকলকে সঙ্গে নিয়ে চলার নীতিতেই বিজেপি বিশ্বাসী। সাদিকপুরের এই যোগদান তারই প্রতিফলন।” নবযোগদানকারী পরিবারগুলির বক্তব্য, এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে সুতি অঞ্চলে রাজনৈতিক আলোচনা তুঙ্গে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां