Nirbhik Bangla
राजनीति

কি নেতা, কি সমর্থক—মাটিতে চাটাই পেতে তৃণমূলের জনসংযোগ কর্মসূচি গোগলায়

নির্ভীক বাংলা, গোগলা: গোগলা অঞ্চলের নতুন ডাঙ্গার ১৩৭ নম্বর বুথে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-র নির্দেশে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হল। এমনটাই জানান গোগলা অঞ্চল তৃণম...

Abdul Haque
Abdul Haque
18 जून 2026 को 07:36 am बजे
WhatsApp
কি নেতা, কি সমর্থক—মাটিতে চাটাই পেতে তৃণমূলের জনসংযোগ কর্মসূচি গোগলায়
निर्भीक बंगाली, गोगला: गोगला क्षेत्र के न्यू स्टेशन के बूथ संख्या 137 पर विधायक नरेंद्र नाथ चक्रवर्ती के निर्देशन में तृणमूल कांग्रेस का जनसंपर्क कार्यक्रम.|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা, গোগলা: গোগলা অঞ্চলের নতুন ডাঙ্গার ১৩৭ নম্বর বুথে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী-র নির্দেশে তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হল। এমনটাই জানান গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ। এদিন আদিবাসী পাড়া ও রুইদাস পাড়ার প্রায় ৫০০ মানুষের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। লক্ষণীয় বিষয়, নেতা থেকে সমর্থক—সকলেই মাটিতে চাটাই পেতে বসে সভায় অংশগ্রহণ করেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ও মতবিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন বলে দলীয় সূত্রে জানা গেছে। সভায় উপস্থিত ছিলেন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম ঘোষ, শতদীপ ঘটক সহ অন্যান্য নেতৃবৃন্দ। অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও কর্মসূচি মানুষের সামনে তুলে ধরতেই এই ধরনের জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। তিনি আরও বলেন, মানুষের সমস্যার কথা সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ নেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
কি নেতা, কি সমর্থক—মাটিতে চাটাই পেতে তৃণমূলের জনসংযোগ কর্মসূচি গোগলায় | Nirbhik Bangla | নির্ভীক বাংলা