Nirbhik Bangla
जीवन शैली

বিজেপি শুধু পতাকা-ফেস্টুনে, ময়দানে নেই: শালবনীতে তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতোর প্রচারে জোর

নির্ভীক বাংলা ,শালবনী, পশ্চিম মেদিনীপুর: বিধানসভা নির্বাচনকে ঘিরে শালবনীতে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। এই আবহেই জোরকদমে প্রচারে নেমেছেন শ্রীকান্ত মাহাতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত...

Abdul Haque
Abdul Haque
16 जुलाई 2026 को 01:36 am बजे
WhatsApp
বিজেপি শুধু পতাকা-ফেস্টুনে, ময়দানে নেই: শালবনীতে তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতোর প্রচারে জোর
निर्वेक बांग्ला, शालबन, पश्चिमेंद्रीपुर: विधानसभा चुनाव को लेकर शालबन में राजनीतिक गर्मी बढ़ती जा रही है. श्रीकांत महतो ने इसकी पुरजोर वकालत की|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা ,শালবনী, পশ্চিম মেদিনীপুর: বিধানসভা নির্বাচনকে ঘিরে শালবনীতে ক্রমশ চড়ছে রাজনৈতিক উত্তাপ। এই আবহেই জোরকদমে প্রচারে নেমেছেন শ্রীকান্ত মাহাতো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একের পর এক এলাকায় ঘুরে জনসংযোগে ব্যস্ত তিনি। শালবনি ব্লকের ৫ নম্বর লালগেড়িয়া অঞ্চলের আস্লাবনী, মৌলবনি, বারোমেশা, কেন্দাশল সহ একাধিক গ্রামে এদিন ব্যাপক প্রচার চালান তৃণমূল প্রার্থী। প্রখর রোদ উপেক্ষা করেই সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের অভাব-অভিযোগ শোনেন এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের বার্তা তুলে ধরেন। এই প্রচারে মহিলাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য, পাশাপাশি যুব সমাজের সক্রিয় উপস্থিতিও চোখে পড়ে। তৃণমূল কংগ্রেস-এর স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা হয়ে ওঠে সরগরম। বাড়ি বাড়ি গিয়ে প্রচার, ব্যক্তিগত যোগাযোগ এবং বিভিন্ন জনমুখী প্রকল্প—যেমন স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার—নিয়ে প্রচারকে আরও জোরদার করা হয়। এদিন শ্রীকান্ত মাহাতো কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, ভারতীয় জনতা পার্টি শুধু পতাকা ও ফেস্টুনেই সীমাবদ্ধ, মাঠে-ময়দানে তাদের দেখা যায় না। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেস শুধু ভোটের সময় নয়, সারা বছরই মানুষের পাশে থাকে। তিনি আরও বলেন, সাধারণ মানুষের উৎসাহ ও সমর্থন দেখে তিনি আশাবাদী যে শালবনীতে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়লাভ করবে। রাজনৈতিক মহলের মতে, এই ধারাবাহিক জনসংযোগ কর্মসূচি শালবনীতে তৃণমূলের পক্ষে ইতিবাচক পরিবেশ তৈরি করছে এবং তার প্রভাব ভোটের ফলাফলেও পড়তে পারে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
বিজেপি শুধু পতাকা-ফেস্টুনে, ময়দানে নেই: শালবনীতে তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাতোর প্রচারে জোর | Nirbhik Bangla | নির্ভীক বাংলা