Nirbhik Bangla
राजनीति

বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় চুরির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি কর্মীরা

নির্ভীক বাংলা:দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় ডাঙাপাড়া এলাকায় বিজেপির একটি অস্থায়ী দলীয় কার্যালয় ভাঙচুর ও চুরির ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযো...

Abdul Haque
Abdul Haque
31 मई 2026 को 03:36 am बजे
WhatsApp
বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় চুরির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি কর্মীরা
निर्भिक बंगाली: दुर्गापुर के वार्ड संख्या 25 के फुलजौन डांगापाड़ा इलाके में भाजपा के अस्थायी पार्टी कार्यालय में तोड़फोड़ और चोरी को लेकर अत्यधिक उत्साह है।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা:দুর্গাপুরের ২৫ নম্বর ওয়ার্ডের ফুলঝোড় ডাঙাপাড়া এলাকায় বিজেপির একটি অস্থায়ী দলীয় কার্যালয় ভাঙচুর ও চুরির ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাই শনিবার রাতে এই ঘটনা ঘটিয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, ওই অস্থায়ী কার্যালয় থেকে এসআইআর সংক্রান্ত কাজকর্ম পরিচালিত হচ্ছিল। পাশাপাশি এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শোনা এবং তাদের পাশে থাকার কাজ চলছিল। অভিযোগ, শনিবার গভীর রাতে কার্যালয়টিতে ভাঙচুর চালিয়ে পুরো অস্থায়ী অফিস চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এ বিষয়ে বিজেপির মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, “এলাকার তৃণমূলের কর্মী-সমর্থকরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব।” অন্যদিকে, বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছেন ২৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুরপিতা দীপঙ্কর লাহা। তাঁর দাবি, “এই ধরনের কোনও অস্থায়ী দলীয় কার্যালয় ছিল বলে আমার জানা নেই। এটা বিজেপির নিজেদের মধ্যেকার গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূলের কেউ এই ধরনের কাজ করতে পারে না।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां