Nirbhik Bangla
खेल

ন্যাশনাল তাইকুন্ডু প্রতিযোগিতায় তিন যমজ বোনের রুপোর পদক জয়

লিলটু বাউরি, আসানসোল তাইকুন্ডু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রুপোর পদক ছিনিয়ে নিয়ে এলো একসঙ্গে তিন যমজ বোন। সুচেতা চট্টোপাধ্যায়, রঞ্জিতা চট্টোপাধ্যায় ও সুপ্রীতা চট্টোপাধ্যায়। এরা...

Abdul Haque
Abdul Haque
9 मई 2026 को 01:36 am बजे
WhatsApp
ন্যাশনাল তাইকুন্ডু প্রতিযোগিতায় তিন যমজ বোনের রুপোর পদক জয়
लिल्थु बाउरी, अमानसोल इन तीनों जुड़वा बहनों ने मिलकर ताइक्वांडो नेशनल चैंपियनशिप में गोल्ड मेडल जीता। शुचेता चट्टोपा धाय, रंजीता चट्टोपा धाय और सूप|निर्भीक बांग्ला फोटो

লিলটু বাউরি, আসানসোল

তাইকুন্ডু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রুপোর পদক ছিনিয়ে নিয়ে এলো একসঙ্গে তিন যমজ বোন। সুচেতা চট্টোপাধ্যায়, রঞ্জিতা চট্টোপাধ্যায় ও সুপ্রীতা চট্টোপাধ্যায়। এরা ট্রিপলেট বা তিনজন যমজ বোন। ডিসেরগড় এসডি হাই স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী তারা। রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে তারা এই পুরস্কার ছিনিয়ে নিয়েছে উত্তরাখন্ডের দেরাদুন থেকে। এছাড়াও পৃথক ইভেন্টে এই বোনেরা আলাদা করে একক ও যুগ্মভাবে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিয়ে এসেছে।

গত বছর তিন বোন রাজস্থানের কোটা থেকে রাজ্যের হয়ে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিয়ে এসেছিল। কুলটির ডিসেরগরের বাসিন্দা পেশায় গৃহ শিক্ষক বামাপ্রসাদ চট্টোপাধ্যায় (রূপম )ও তার স্ত্রী সুনেত্রা চট্টোপাধ্যায় উদ্যোগ নিয়ে এই তিন বোনকে চার বছর আগে তাইকুন্ডু প্রশিক্ষনে দেন। প্রশিক্ষক রয়েছেন শুভ গঙ্গোপাধ্যায়। এর আগে রাজ্য স্তরের প্রতিযোগিতায় এই তিন বোন স্বর্ণপদক জয়লাভ করেছিল হাওড়াতে।

তারপরে তাদেরকে ন্যাশনাল চ্যাম্পিয়ন্সিপে পাঠানো হয়। গত ১ থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দেরাদুনে ছিল ৬ তম ন্যাশনাল কেডেট ইউরোজি এবং পুমাসে তাইকুন্ডু চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪। প্রতিযোগিতার আয়োজক ছিল তাইকুন্ডু ফেডারেশন অফ ইন্ডিয়া। এই সংস্থা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আওতায় রয়েছে। ওই তিন ছাত্রীর বাবা-মা জানিয়েছেন আগামী দিনে সুচেতা, রঞ্জিতা ও সুপ্রীতার লক্ষ্য ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে যাওয়া ও পুরস্কার নিয়ে আসা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
ন্যাশনাল তাইকুন্ডু প্রতিযোগিতায় তিন যমজ বোনের রুপোর পদক জয় | Nirbhik Bangla | নির্ভীক বাংলা