Nirbhik Bangla
राष्ट्रीय

সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ, হীরাপুরে সভা

হীরাপুর: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। সেই রায়ের প্রতিবাদে বুধবার দুপুরে হীরাপুর সার্কেলের শিক্ষকরা এক প্রতিবাদ সভার আয়োজন করেন। শিক...

Abdul Haque
Abdul Haque
21 जून 2026 को 09:36 am बजे
WhatsApp
সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ, হীরাপুরে সভা
हीरापुर : सुप्रीम कोर्ट के हालिया फैसले ने शिक्षकों में बेचैनी पैदा कर दी है. उस निर्णय के विरोध में हीरापुर मंडल के शिक्षकों ने बुधवार की दोपहर प्रदर्शन किया|निर्भीक बांग्ला फोटो

হীরাপুর: সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কে কেন্দ্র করে শিক্ষকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। সেই রায়ের প্রতিবাদে বুধবার দুপুরে হীরাপুর সার্কেলের শিক্ষকরা এক প্রতিবাদ সভার আয়োজন করেন। শিক্ষকদের দাবি, Supreme Court of India-এর এক বিচারপতির রায়ে বলা হয়েছে, দেশের সমস্ত স্কুলশিক্ষকদের জন্য টেট (TET) পরীক্ষা বাধ্যতামূলক। তবে যাঁরা পাঁচ বছরের কম সময় ধরে শিক্ষকতা করছেন, তাঁদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে না। হীরাপুর এলাকার প্রধান শিক্ষক মিলন মন্ডল বলেন, “এই রায় কার্যকর হলে দেশের বহু শিক্ষক সমস্যার মুখে পড়বেন। দীর্ঘদিন ধরে কর্মরত শিক্ষকদের নতুন করে টেট পরীক্ষার আওতায় আনা হলে চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।” প্রতিবাদ সভায় বিভিন্ন শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের অভিযোগ, রায় কার্যকর হলে অভিজ্ঞ শিক্ষকদের মর্যাদা ও চাকরির স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়বে। তাঁরা রায় পুনর্বিবেচনার দাবি জানান এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। শিক্ষকদের একাংশের মতে, শিক্ষার মানোন্নয়ন জরুরি হলেও দীর্ঘদিন কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা উচিত। এদিকে বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
সুপ্রিম কোর্টের রায়ের প্রতিবাদে শিক্ষকদের বিক্ষোভ, হীরাপুরে সভা | Nirbhik Bangla | নির্ভীক বাংলা