Nirbhik Bangla
राजनीति

ভোট প্রচারে গিয়ে ফুটবল খেলায় মেতে উঠলেন প্রার্থী

নির্ভীক বাংলা ,শ্যাম দাস, আসানসোল: নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও ভিন্নধর্মী উদ্যোগ নিতে দেখা গেল পান্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। রবিবার ...

Abdul Haque
Abdul Haque
14 जुलाई 2026 को 01:36 pm बजे
WhatsApp
ভোট প্রচারে গিয়ে ফুটবল খেলায় মেতে উঠলেন প্রার্থী
निर्भीक बंगाली, श्याम दास, आसनसोल: पांडवेश्वर विधानसभा सीट से तृणमूल कांग्रेस के उम्मीदवार नरेंद्रनाथ चक्रवर्ती व्यस्त चुनाव प्रचार में हैं।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা ,শ্যাম দাস, আসানসোল: নির্বাচনী প্রচারের ব্যস্ততার মাঝেও ভিন্নধর্মী উদ্যোগ নিতে দেখা গেল পান্ডবেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। রবিবার সকালে জেমুই এলাকার আদিবাসী পাড়ায় প্রচারে গিয়ে তিনি হঠাৎই স্থানীয় যুবকদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন। জানা গিয়েছে, এদিন প্রচারের সময় তিনি লক্ষ্য করেন, চাপাডাঙ্গা এলাকার একদল যুবক ফুটবল ম্যাচ খেলছেন। সেই দৃশ্য দেখে নিজেকে আর সামলে রাখতে পারেননি প্রার্থী। সরাসরি মাঠে নেমে পড়েন এবং কিছুক্ষণ যুবকদের সঙ্গে খেলায় মেতে ওঠেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় কৌতূহল ও উৎসাহের সৃষ্টি হয়। নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, জেমুইয়ের আদিবাসী পাড়ার ছেলেরা খুব ভালো ফুটবল খেলে। তাদের সঙ্গে সময় কাটাতে পেরে তিনি খুশি। পাশাপাশি যুব সমাজের সঙ্গে যোগাযোগ বাড়াতেই এমন উদ্যোগ বলে জানান তিনি। নির্বাচনী প্রচার প্রসঙ্গে প্রার্থী বলেন, “টেনশন লেনা নহি, টেনশন দেনা হ্যায়।” তার এই সহজ-সরল ও প্রাণবন্ত আচরণ স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां