Nirbhik Bangla
राज्य

সূর্যনগর বালিঘাটের ‘খেলা’ ফাঁস? ক্ষমতার পালাবদলের পর উধাও অভিযুক্ত কারবারি

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোলের সূর্যনগর এলাকার দামোদর নদী সংলগ্ন বালিঘাটকে ঘিরে ফের সামনে এসেছে অবৈধ বালি কারবারের অভিযোগ। স্থানীয় সূত্রের দাবি, তৃণমূল কংগ্রেসের...

Abdul Haque
Abdul Haque
1 अगस्त 2026 को 07:36 am बजे
WhatsApp
সূর্যনগর বালিঘাটের ‘খেলা’ ফাঁস? ক্ষমতার পালাবদলের পর উধাও অভিযুক্ত কারবারি
निडर बंगाली, आसनसोल, पश्चिम बंगाल: आसनसोल के सूर्यनगर इलाके में दामोदर नदी के किनारे रेत के गड्ढों के आसपास अवैध रेत कारोबार का आरोप लगाया गया है। स्थानीय|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,আসানসোল, পশ্চিম বর্ধমান: আসানসোলের সূর্যনগর এলাকার দামোদর নদী সংলগ্ন বালিঘাটকে ঘিরে ফের সামনে এসেছে অবৈধ বালি কারবারের অভিযোগ। স্থানীয় সূত্রের দাবি, তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থেকে দীর্ঘদিন ধরে পরিমল নামে এক ব্যক্তি অবৈধভাবে বালি উত্তোলন ও বিক্রির ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযোগ, বালি কিনে গ্রাহকদের কাছে বিক্রির উদ্দেশ্যে স্টক লাইসেন্সের ভিত্তিতে একটি ডিপো তৈরি করা হলেও বাস্তবে বৈধ উৎস থেকে বালি কেনা হতো না। পরিবর্তে সূর্যনগর দামোদর নদীর ঘাট থেকে সরাসরি অবৈধভাবে বালি তোলা হতো। পরে সেই বালি নদীঘাট সংলগ্ন স্টক পয়েন্টে জমা করে পুরুলিয়া জেলার কোনও বৈধ বালিঘাটের চালান ব্যবহার করে বাজারে বিক্রি করা হতো বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই প্রকাশ্যেই এই কারবার চলছিল। প্রশাসনের নজরদারি ও কড়া পদক্ষেপের অভাবে অবৈধ বালি উত্তোলন এবং পাচার কার্যত রমরমিয়ে চলেছিল বলেও অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগগুলির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এদিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর হঠাৎ করেই ওই বালি কারবারের কার্যকলাপ স্তব্ধ হয়ে যায় বলে স্থানীয়দের দাবি। বর্তমানে সূর্যনগরের বালিঘাট ও স্টক পয়েন্ট এলাকায় সুনসান নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। এলাকায় জোর জল্পনা, সম্ভাব্য তদন্ত বা প্রশাসনিক পদক্ষেপের আশঙ্কায় অভিযুক্ত কারবারি বর্তমানে আত্মগোপন করে রয়েছেন। যদিও এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তি কিংবা যাঁদের বিরুদ্ধে রাজনৈতিক মদতের অভিযোগ উঠেছে, তাঁদের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রশাসনের তরফেও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। অভিযোগের সত্যতা যাচাই করে তদন্ত শুরু হলে গোটা ঘটনার একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
সূর্যনগর বালিঘাটের ‘খেলা’ ফাঁস? ক্ষমতার পালাবদলের পর উধাও অভিযুক্ত কারবারি | Nirbhik Bangla | নির্ভীক বাংলা