Nirbhik Bangla
राज्य

Social Democratic Party of India-র বুথ লিডার্স কনভেনশন

নির্ভীক বাংলা: আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাণীনগর বিধানসভার ডাকবাংলোতে অনুষ্ঠিত হল Social Democratic Party of India (এসডিপিআই)-র বুথ লিডার্স কনভেনশন। সংগঠনকে তৃণমূল স্তরে...

Abdul Haque
Abdul Haque
15 जून 2026 को 11:36 pm बजे
WhatsApp
Social Democratic Party of India-র বুথ লিডার্স কনভেনশন
निडर बंगाली: आगामी विधानसभा चुनावों से पहले, असेंबली सिटी हॉल में सोशल डेमोक्रेटिक पार्टी ऑफ इंडिया (एसडीपीआई) बूथ लीडर्स कन्वेंशन|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা: আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাণীনগর বিধানসভার ডাকবাংলোতে অনুষ্ঠিত হল Social Democratic Party of India (এসডিপিআই)-র বুথ লিডার্স কনভেনশন। সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করতে এই বৈঠকে বুথ নেতৃত্বের সক্রিয় ভূমিকার ওপর জোর দেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সম্পাদিকা সবনাম মুস্তারী, সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মন্ডল, দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সভাপতি আব্দুল করিম মন্ডল ও জেলা সম্পাদক আলী আকবর সিদ্দিকী। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম। সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম আসন্ন বিধানসভা নির্বাচনে সংগঠিত ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে বুথ নেতৃত্বকে উদ্বুদ্ধ করেন। সম্পাদিকা সবনাম মুস্তারী ওবিসি সংক্রান্ত সমস্যা ও ওয়াকফ আইন নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। কনভেনশন থেকে রাণীনগর বিধানসভার অন্তর্গত সমস্ত বুথ নেতৃত্বকে কর্মীদের ঐক্যবদ্ধ করে সংগঠন মজবুত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি আসন্ন নির্বাচনে জোরদার প্রস্তুতি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
Social Democratic Party of India-র বুথ লিডার্স কনভেনশন | Nirbhik Bangla | নির্ভীক বাংলা