Nirbhik Bangla
राज्य

সরস্বতী পূজোর দিন স্কুলে হঠাৎ একাধিক গাড়ির কন ভয়

নির্ভীক বাংলা: গাড়ি থেকে নেমে আসলো এক কিশোর। সাথে একাধিক সিকিউরিটি গার্ড। তারা অত্যন্ত তৎপর কিশোর অফিসার কে নিয়ে। স্কুলে উপস্থিত ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা রীতিমতো হকচক...

Abdul Haque
Abdul Haque
23 मई 2026 को 07:36 am बजे
WhatsApp
সরস্বতী পূজোর দিন স্কুলে হঠাৎ একাধিক গাড়ির কন ভয়
निडर बंगाली: कार से एक किशोर निकला। कई सुरक्षा गार्डों के साथ. वह युवा अधिकारी से बहुत नाराज थे. विद्यालय में उपस्थित छात्र-छात्राओं से|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা: গাড়ি থেকে নেমে আসলো এক কিশোর। সাথে একাধিক সিকিউরিটি গার্ড। তারা অত্যন্ত তৎপর কিশোর অফিসার কে নিয়ে। স্কুলে উপস্থিত ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা রীতিমতো হকচকিয়ে গেলেন। একসঙ্গে এত গাড়ি, দেহরক্ষী তারা বিষয়টা বুঝে উঠতে পারলেন না। গটমট করে কিশোর হেঁটে গেলেন প্রধান শিক্ষকের ঘরের দিকে। প্রধান শিক্ষককে গিয়ে কিশোর বলল, সে ইনকাম ট্যাক্সে চাকরি পেয়েছে, তাই সরস্বতী পুজোর দিন দেখা করতে এসেছে।

পরবর্তীতে অন্য একটি স্কুলে গেলে সেই স্কুলের প্রধান শিক্ষকের সন্দেহ হয়। খবর দেওয়া হয় অশোকনগর থানায়। অশোকনগর থানার পুলিশ আসতেই সেই যুবক পালিয়ে যায় ।

সমস্ত গাড়ি এবং নিরাপত্তা রক্ষীদের থানায় আটক করে নিয়ে যায় পুলিশ। জানতে পারে ওই কিশোর আসলে নাবালক। সে একটি নকল আইকার্ড তৈরি করেছে। এবং সরস্বতী পূজোর দিন নিরাপত্তা রক্ষী ভাড়া করে সে ঘুরতে বেরিয়েছিল।

পরবর্তীতে সেই ছাত্রের পরিবারকে খবর দেয় পুলিশ। ছাত্রকে নিয়ে আসা হয় থানায়। পুলিশ জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। ছাত্র কেন এমন করল গোটা ঘটনার তদন্তে অশোকনগর থানার পুলিশ ....

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
সরস্বতী পূজোর দিন স্কুলে হঠাৎ একাধিক গাড়ির কন ভয় | Nirbhik Bangla | নির্ভীক বাংলা