Nirbhik Bangla
राज्य

चार महीनों से रेत की कमी के कारण बेरोजगार पांडबेश्वर के निर्माण मजदूर, न्यायमूल्य पर रेत की मांग को लेकर बीडीओ के ऑफिस के सामने

निर्भीक बांग्ला, पांडवेश्वर पिछले चार महीनों से बालू की कमी के कारण निर्माण कार्य लगभग ठप हो गया है। इसके परिणामस्वरूप पांडवेश्वर क्षेत्र के सैकड़ों मजदूर, निर्माण श्रमिक और ट्रैक्टर मालिक बेरोजगार हो गए हैं।

Abdul Haque
Abdul Haque
12 अगस्त 2026 को 03:36 pm बजे
WhatsApp
चार महीनों से रेत की कमी के कारण बेरोजगार पांडबेश्वर के निर्माण मजदूर, न्यायमूल्य पर रेत की मांग को लेकर बीडीओ के ऑफिस के सामने
निर्भीक बांग्ला, पांडवेश्वर पिछले चार महीनों से बालू की कमी के कारण निर्माण कार्य लगभग ठप हो गया है। इसके परिणामस्वरूप प — विस्तृत समाचार पढ़ें निर्भीक बांग्ला पर।|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,পাণ্ডবেশ্বর

গত চার মাস ধরে বালির সংকটের জেরে কার্যত থমকে গিয়েছে নির্মাণ কাজ। এর ফলে পাণ্ডবেশ্বর এলাকার কয়েকশো রাজমিস্ত্রি, নির্মাণ শ্রমিক এবং ট্রাক্টর মালিক কর্মহীন হয়ে পড়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সরকারি ন্যায্যমূল্যে বালির সরবরাহের দাবিতে মঙ্গলবার পাণ্ডবেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও)-এর কাছে স্মারকলিপি দেন নির্মাণ শ্রমিক ও ট্রাক্টর মালিকদের প্রতিনিধিরা।

আন্দোলনকারীদের অভিযোগ, অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কড়া পদক্ষেপের ফলে অবৈধ বালির কারবার অনেকটাই বন্ধ হয়েছে। তবে এর পাশাপাশি বৈধ বালির সরবরাহেও ঘাটতি দেখা দিয়েছে। তাঁদের দাবি, বর্তমানে নদীর ঘাট থেকে বৈধভাবে বালি কিনতে ট্রলি-পিছু প্রায় ৬,০০০ থেকে ৭,০০০ টাকা খরচ হচ্ছে। ফলে সাধারণ মানুষের পক্ষে নির্মাণকাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে এবং আবাস যোজনাসহ বিভিন্ন নির্মাণ প্রকল্পও ব্যাহত হচ্ছে।

এক বিক্ষোভকারী রাজমিস্ত্রি জানান, গত চার মাস ধরে নিয়মিত কাজ না থাকায় তাঁদের সংসার চালানোই দায় হয়ে দাঁড়িয়েছে। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিক চরম আর্থিক সংকটে রয়েছেন। দ্রুত সরকারি হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ প্রসঙ্গে পাণ্ডবেশ্বরের বিডিও গোপাল সরকার জানান, এলাকার রাজমিস্ত্রি, নির্মাণ শ্রমিক ও ট্রাক্টর মালিকদের একটি প্রতিনিধি দল তাঁর কাছে বালির সংকটের বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, বিষয়টি মূলত ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আওতাধীন। তবুও এলাকার মানুষের সমস্যার কথা বিবেচনা করে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, বালির সংকটের কারণ এবং তার প্রভাব নিয়ে আন্দোলনকারীদের দাবির স্বাধীন যাচাই এই প্রতিবেদনের পক্ষে সম্ভব হয়নি।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
चार महीनों से रेत की कमी के कारण बेरोजगार पांडबेश्वर के निर्माण मजदूर, न्यायमूल्य पर रेत की मांग को लेकर बीडीओ के ऑफिस के सामने | Nirbhik Bangla | নির্ভীক বাংলা