Nirbhik Bangla
राज्य

SIR-এ নাম বাতিল, ক্ষোভে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ মালদার মানিকচকে

নির্ভীক বাংলা,মানিকচক, মালদা, বুধবার: ভোটার তালিকার SIR (Special Intensive Revision) প্রক্রিয়ায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদার মানিকচকে। অভিযোগ, দুটি বুথে চূড়া...

Abdul Haque
Abdul Haque
7 जुलाई 2026 को 03:36 am बजे
WhatsApp
SIR-এ নাম বাতিল, ক্ষোভে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ মালদার মানিকচকে
निर्विक बंगाली, मणिचक, मलाडा, बुधवार: मतदाता सूची की एसआईआर (विशेष गहन पुनरीक्षण) प्रक्रिया बुलाए जाने के बाद शॉपिंग मॉल में तनाव फैल गया|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,মানিকচক, মালদা, বুধবার: ভোটার তালিকার SIR (Special Intensive Revision) প্রক্রিয়ায় নাম বাদ পড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মালদার মানিকচকে। অভিযোগ, দুটি বুথে চূড়ান্ত ভোটার তালিকা থেকে প্রায় ৪০০ জনের নাম বাদ পড়েছে। এর প্রতিবাদে বুধবার সকালে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের এস টি বি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায়। স্থানীয়দের দাবি, গ্রামের প্রায় প্রত্যেক পরিবার থেকেই কারও না কারও নাম তালিকা থেকে বাদ গিয়েছে। ফলে চরম সমস্যায় পড়েছেন ভোটাররা। একজন প্রবীণ ভোটার জানান, তিনি গত ৪০ বছর ধরে নিয়মিত ভোট দিয়ে আসছেন, কিন্তু ২০২৬ সালের চূড়ান্ত তালিকায় তার নাম নেই। কোথাও ছেলের নাম বাদ পড়েছে, আবার কোথাও বাবার নাম নেই—এমন অভিযোগও সামনে এসেছে। ক্ষুব্ধ গ্রামবাসীরা সকাল প্রায় ৯টা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের দাবি, অবিলম্বে নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। যতক্ষণ না সেই দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। রিপোর্ট: শেখ ইফতেখার আলী, মানিকচক, মালদা।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
SIR-এ নাম বাতিল, ক্ষোভে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ মালদার মানিকচকে | Nirbhik Bangla | নির্ভীক বাংলা